ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—বিএনপির স্লোগানে ‘মাথাব্যথা নেই’ জামায়াতের

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১২:৫৫ এএম

‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—বিএনপির স্লোগানে ‘মাথাব্যথা নেই’ জামায়াতের

বিএনপির মিছিল থেকে জামায়াত-শিবিরকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে যে স্লোগান দেওয়া হয়েছে, তা নিয়ে দলটির কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির দুই যুগের শরিক দল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের নিরাপত্তাসহ বিভিন্ন দিক ঠিক করতে জুবায়েরের নেতৃত্বে দলটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপির সঙ্গে বৈঠকে যায়।

সোমবার বিএনপির এক মিছিল থেকে জামায়াতবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। একটি স্লোগান ছিল—‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’; ছাত্রদলের মিছিল থেকে আরও বলা হয়—‘রাজাকার-স্বৈরাচার, মিলে মিলে একাকার’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’।

এসব স্লোগান নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে জুবায়ের বলেন, ‘‘জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির গণতান্ত্রিক আন্দোলনে আমরা দীর্ঘদিন থেকে আছি। দেশের রাজনীতি এবং গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের ভূমিকার সময় সময় ছিল, দেশের স্বার্থে, কল্যাণে। আমরা যে কোনো সমালোচনাকে সব সময় ওয়ালকাম জানিয়েছি, এখনও ওয়েলকাম জানাচ্ছি। আমরা আমাদের কাজ করছি, আমাদের নীতি-প্রক্রিয়া, কর্মসূচি দেশবাসীর কাছে স্পষ্ট আছে। আমরা এসব নিয়েই এগিয়ে যেতে চাই। আমাদের কাছে ওগুলো কোনো ‘মাথাব্যথা না।’’

১৯৯৯ সাল থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত জোটবদ্ধ রাজনীতি করেছে বিএনপি ও জামায়াত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দল পরস্পরকে ঘায়েল করতে নানা বক্তব্য দিয়ে আসছে।

জামায়াত বিএনপির বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছে, অন্যদিকে বিএনপি জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা নিয়ে আক্রমণ করছে।

জামায়াতের সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে কি না, জানতে চাইলে জুবায়ের বলেন, ‘‘সেটা প্রক্রিয়াধীন আছে।’’

ডিএমপির সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘‘সমাবেশটি সুন্দর, শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি।

আমরা মাঠের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছি।’’

তিনি আরও জানান, সমাবেশে সারাদেশ থেকে আনুমানিক ১০ হাজারের মতো বাস ও গাড়ি আসবে।