ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?

জবর দখলীয় জমি ফিরে পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৩ মে ২০২১, ১২:২২ এএম

জবর দখলীয় জমি ফিরে পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
বাগেরহাটে জবর দখলকৃত জমি ফেরত পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. হাবিবুর রহমান শাওন নামের এক ব্যবসায়ী। রবিবার (০২ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. হাবিবুর রহমান শাওন বলেন, বাগেরহাট সদর উপজেলার চাপাতলা মৌজায় কয়েকটি দাগে পত্রিক ও ক্রয়সূত্রে আমাদের এক একর ২৬ শতক জমি রয়েছে। ওই জমিতে আমাদের বাড়ি ঘর রয়েছে। বাগেরহাট শহরে ব্যবসা বানিজ্য করার কারণে আমরা শহরের বাড়িতেই থাকি। এই সুযোগে আমাদের প্রতিবেশী রুস্তম গাজী তার নিকট আত্মীয় মুশিদপুর এলাকার লিয়াকত গাজীর সহযোগিতায় আমাদের ২৫ দশমিক ৮৯ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। বিষয়টি আমরা জানতে পেরে স্থানীয়ভাবে শালীস মীমাংসার মাধ্যমে জমি উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু শালীসদাররা আমাদের জমি ফেরত দিতে বলা স্বত্ত্বে তিনি জমি ফেরত দেন নি। সর্বশেষ এবছরের ৪ ফেব্রুয়ারি যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চুসহ স্থানীয় গণমাধ্যম ব্যাক্তিদের মধ্যস্থতায় সার্ভেয়ার নিয়ে ওই জমি পরিমাপ করা হয়। জমি মেপে দেখা যায় রুস্তম গাজী আমাদের ২৫.৮৯ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। শালীসে উপস্থিত ব্যক্তিগণ রুস্তম গাজীকে জমি ফেরত দিতে বলেন। এরপরে সে জমি ফেরত দিতে রাজি হননি। বরং আমাদেরকে বার বার হুমকী দিচ্ছে। তার কাছে জমি বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করছে। এরই ধারবাহিকতায় ১৭ ফেব্রুয়ারী রুস্তুম গাজী ও লিয়াকত গাজী ,বাদশা গাজীসহ আরো ৫-৬ জন আমাদের বাড়িতে বাড়ির কেয়ার টেকার আ: খালেক ও তার স্ত্রীকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে। জীবন বাঁচাতে তারা ঘরের মধ্যে আশ্রয় নেয়। এসময় রুস্তমসহ অন্যরা ঘরে প্রবেশ করে আঃ খালেক ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে থাকা আমার মায়ের গহনা, নগদ টাকা, মূল্যবান মালামালসহ আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুধু এই দিন নয় এর আগেও রুস্তম ও তার দোশররা আমাদের লোকজনের উপর একাধিকবার হামলা করেছে। লুট করেছে আমাদের মূল্যবান সম্পদ। আসলে তারা কোন শালীস ও সমঝোতা মানেন না। জোরপূর্বক জমি ভোগদখল করাই তাদের কাজ। আমরা আমাদের ক্রয়কৃত ও পৈত্রিক জমি দাবি করলে বা জমির জন্য প্রশাসনের কাছে গেলে আমাকে ও আমার আম্মাকে মেরে ফেলারও হুমকী দিয়েছে রুস্তম গাজী। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জমি ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তবে শাওনের অভিযোগ অস্বীকার করে রুস্তম গাজী বলেন, আমি কারও জমি দখল করিনি। প্রয়োজনে আপনারা কাগজপত্র অনুযায়ী মেপে দেখেন।

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি

https://www.youtube.com/watch?v=FZ-jfL7fwJI