ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

ছোট বেজগ্রাম প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট এর আত্মপ্রকাশ
জাওয়াদুর রহমান সভাপতি, ফয়সল মাহমুদ সাধারণ সম্পাদক, শরিফ উদ্দিন কোষাধ্যক্ষ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৩৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • / 1081
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন এর ছোট বেজগ্রাম প্রবাসীদের নিয়ে ছোট বেজগ্রাম প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে । গত ১২ জানুয়ারি  বুধবার এনিয়ে অনলাইনে সাংবাদিক ফয়সল মাহমুদের আহবানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীরা অংশগ্রহণ করেন।
সকলের মতামতের ভিত্তিতে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জাওয়াদুর রহমানকে সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ফয়সল মাহমুদকে সাধারণ সম্পাদক এবং ফ্রান্স প্রবাসী শরিফ উদ্দিনকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান,সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক ও হাবিবুর রহমান। সহ সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী জিলাল উদ্দিন ও পর্তুগাল প্রবাসী নোমান মোহাম্মদ । সাংগঠনিক সম্পাদক লিবিয়া প্রবাসী মাসুক উদ্দিন, ক্রীড়া সম্পাদক সৌদি প্রবাসী নুরুল আলম, সমাজসেবা সম্পাদক সৌদি প্রবাসী ময়নুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফ্রান্স প্রবাসী সেলিম উদ্দিন ও শিক্ষা সম্পাদক কুয়েত প্রবাসী সালেহ আহমদ।

নবগঠিত বেজগ্রাম প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি হয়েছেন- সৌদি আরব,দুবাই, কাতার, কুয়েত, লন্ডন, ফ্রান্স, পর্তুগালসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন ।

শিক্ষা, শান্তি, প্রগতি, অগ্রগতি ও সমাজবদলের স্লোগাণ নিয়ে আত্মপ্রকাশ করা ছোট বেজগ্রাম প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্টের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশাবাদ করেন- সকলের সহযোগিতায় এই ট্রাস্ট গ্রামের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও সমাজ সংস্কারে নিয়ামক এর ভূমিকা পালন করবে। পাশাপাশি নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় রোধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে ।

পরে ছোট বেজগ্রাম প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাকালিন ফান্ড রাইজিংয়ে অংশগ্রহন করেন ট্রাস্টিরা। এতে ৪ লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছোট বেজগ্রাম প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট এর আত্মপ্রকাশ
জাওয়াদুর রহমান সভাপতি, ফয়সল মাহমুদ সাধারণ সম্পাদক, শরিফ উদ্দিন কোষাধ্যক্ষ

আপডেট সময় : ০২:৩৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২