ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

করোনায় আরও ১৯ লাখ মানুষের মৃত্যু হতে পারে এ বছর

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩১ পিএম

করোনায় আরও ১৯ লাখ মানুষের মৃত্যু হতে পারে এ বছর
ডিসেম্বরের মধ্যে বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা হতে পারে ৩০ হাজার। নতুন করে দেশে দেশে ভাইরাসটির প্রকোপ বাড়তে থাকায় কোভিড-১৯ মৃত্যুর সংখ্যাও বাড়বে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা স্বীকৃত একটি মডেলে দেখা যাচ্ছে, চলতি বছর শেষে করোনায় মোট প্রাণহানি গিয়ে ঠেকবে ২৮ লাখে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা মডেলে করা হিসাবে পূর্বাভাস দিয়ে বলা হচ্ছে, চলতি বছর শেষে অর্থাৎ আগামী বছরের ১ জানুয়ারি মহামারি করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা গিয়ে ঠেকবে ১৯ লাখে, যা বর্তমানে কোভিড-১৯ এ মৃত্যুর চেয়ে ১৯ লাখ বেশি। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) ডা. ক্রিস্টোফার ম্যুরে বলেন, ‘মাস্ক বাধ্যতামূলক করা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চললে লাখো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু মানুষের মৃত্যুর চেয়ে অর্থনৈতিক ক্ষতি নিয়েই ভাবনা বেশি বিশ্বের সরকারপ্রধানদের।’ তিনি আরও বলেন, ‘আমাদের সামনে একটা প্রাণঘাতী ডিসেম্বর অপেক্ষা করছে। বিশেষ করে ইউরোপ, মধ্য এশিয়া এবং যুক্তরাষ্ট্রে। কিন্তু নিয়ম মানা হচ্ছে না। প্রমাণ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণে এটা স্পষ্ট যে, মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা এবং সামাজিক সমাবেশ সীমিত করা গেলে ভাইরাসটির বিস্তার কম ঘটবে।’ আইএইচএমই’র মডেল অনুযায়ী পূর্বাভাসে বলা হচ্ছে, ডিসেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ চূড়ায় উঠবে। এ সময় দেশটিতে দৈনিক করোনায় মৃত্যু হবে প্রায় ২ হাজার ৯০০ জনের। জানুয়ারি ১ এর মধ্যে করোনায় মোট মৃত্যুর ক্ষেত্রে শীর্ষে থাকবে ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো এবং জাপান। প্রসঙ্গত, সবশেষ তথ্য অনুযায়ী প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত দুই কোটি ৬৮ লাখ মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। আক্রান্তদের মধ্যে প্রায় ৮ লাখ ৮০ হাজার মানুষ মারা গেছেন। আশার খবর হলো, ভাইরাসটিতে সংক্রমিত হয়েও এখন প্রায় ১৯ লাখ মানুষ সুস্থ। তাদের দেহে ভাইরাসটির উপস্থিতি নেই।