ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

এবার গোটা আফগানিস্তানে বন্ধ মোবাইল ও ইন্টারনেট সেবা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

এবার গোটা আফগানিস্তানে বন্ধ মোবাইল ও ইন্টারনেট সেবা

আফগানিস্তানে সোমবার সারাদিন ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা কার্যত বন্ধ ছিল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশজুড়ে ফাইবার-অপটিক সেবা বন্ধ করে দেওয়ার কারণে এই ব্ল্যাকআউট ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটিকে তালেবানের অনৈতিকতার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে তালেবান প্রশাসন এ বিষয়ে কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা দেয়নি। খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিও ও লেখাসহ অনৈতিক কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ সময় কিছু প্রদেশে ফাইবার-অপটিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

আন্তর্জাতিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশজুড়ে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, আফগানিস্তান বর্তমানে পূর্ণমাত্রার ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে রয়েছে, কারণ তালেবান কর্তৃপক্ষ নৈতিকতা-সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়ন করছে।

ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে, এই পদক্ষেপ সাধারণ জনগণের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের সক্ষমতাকে কঠোরভাবে সীমিত করতে পারে।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটিতে এমন ইন্টারনেট শাটডাউন হলো।

চলতি মাসের শুরুতে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা একটি ডিক্রি জারি করেন, যেখানে অনৈতিকতা রোধের অংশ হিসেবে কিছু প্রদেশে ফাইবার-অপটিক সংযোগ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, তালেবান সরকারও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের জন্য ব্যাপকভাবে মেসেজিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে থাকে।

ইন্টারনেট না থাকায় অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের কাবুল ব্যুরো এবং নানগারহার ও হেলম্যান্ড প্রদেশের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।