ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না

ইসরায়েলি বোমায় প্রতি ঘণ্টায় আহত হচ্ছে তিন ফিলিস্তিনি শিশু

প্রকাশিত: ১৭ মে ২০২১, ০৫:৩৪ পিএম

ইসরায়েলি বোমায় প্রতি ঘণ্টায় আহত হচ্ছে তিন ফিলিস্তিনি শিশু
অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা আট দিন ধরে দখলদারদের বর্বরোচিত এ আগ্রাসনে ইতোমধ্যে অন্তত ১৯২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রয়েছে ৫৮টি কোমলমতি শিশুও। আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় তিনটি শিশু আহত হচ্ছে। উপত্যকা এলাকায় গত সোমবার (১০ মে) থেকে ইসরায়েলি দখলদারদের টানা বিমান হামলায় এ পর্যন্ত ৩৬৬ শিশুসহ এক হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে ফিলিস্তিনে নিযুক্ত সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জ্যাসন লি প্রশ্ন রেখে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ নেয়ার আগে আর কতগুলো পরিবারকে প্রিয়জন হারাতে হবে? বাড়ির ওপর বোমাবৃষ্টি শুরু হলে শিশুরা কোথায় যেতে পারে? তিনি বলেন, গাজায় বসবাসকারী পরিবারগুলো ও আমাদের কর্মীরা বলছেন, তারা ভেঙে পড়ার মুহূর্তে চলে এসেছেন। তাদের আশ্রয় নেয়ার জায়গা নেই আর খুব শিগগিরই এর কোনো সমাপ্তিও দেখা যাচ্ছে না। তারা যেন জাহান্নামের মধ্যে বাস করছে । এর আগে, গত রোববার টেলিভিশনের এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আন্তর্জাতিক বিভিন্ন মহলের আহ্বান ও যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখবে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলি বিমান বাহিনী পূর্ণশক্তিতে হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে আরও সময় লাগবে। নেতানিয়াহুর দাবি, তারা গাজার হামাস শাসকদের কাছ থেকে ‘ভারী মূল্য আদায়’ করে ছাড়বেন।