ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২১, ০২:০৫ এএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের  বর্ধিত সভা
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে নৌকার প্রার্থী দিয়েছেন। আমরা যেহেতু দল করি; তাই দলের সিদ্ধান্ত আমাদেরকে মানতেই হবে। এখানে অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই। গতবারের কোনো বিদ্রোহী প্রার্থীকেই এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ভুলক্রমে কোথাও দুই-একজনকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে।’ ২৯ অক্টোবর, শুক্রবার, রাত ৮টায় মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে। তিনি বলেন, ‘দলের কোনো কমিটিতে বিদ্রোহীদের আর স্থান না দিতে আমাদের কাছে নির্দেশনা এসেছে। যারা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হবেন; তারা আওয়ামী লীগের কাউন্সিলে কোনো পদে আসাতো দূরের কথা সদস্য পদ পর্যন্তও পাবেন না।’ জেলা আওয়ামী লীগের সম্পাদক মিছবাহুর রহমান আরও বলেন, ‘রাজনীতি একদিনের নয়। এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে থেকেই রাজনীতি করে যেতে হয়। তাই বিদ্রোহী হয়ে নিজেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে ধ্বংস করবেন না। সকলের কাছে অনুরোধ ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করুন।’ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ সিরাজ উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভ্রত দাস শিমুল, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক সহ অনেকে।