ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

আমি আজ শুধু কাঁদতে গিয়েছিলাম...

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০১:৪৬ এএম

আমি আজ শুধু কাঁদতে গিয়েছিলাম...
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছেন দেড় শতাধিক। এ ঘটনা নিয়ে ‘আমি আজ শুধু কাঁদতে গিয়েছিলাম...’ শিরোনামে একটি লেখা লিখেছেন লেখক-সাংবাদিক আহসান কবির। তার লেখাটি পাঠকদের জন্য তুলে দেওয়া হলো। Leon Mir সে শুধু তার পরীকে একটু আগে বাসায় নিতে চেয়েছিল! নিতে পারে নি । মানুষ যখন নিহত হয় প্রশাসন তার জন্য মায়া করে কিনা জানিনা শক্ত এক বাঁধা হয়ে দাঁড়ায়! আমৃত্যু পরীকে হারানোর এই বেদনা লিওন মীরকে তাড়া করে ফিরবে.. সে শুধু পরীকে একটু তাড়াতাড়ি বাসায় নেয়ার আকুতি জানিয়েছিল.. যে পরীকে সে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসতে চাইতো রাতের বেলা ঠিকঠাক হোম‌ওয়ার্ক করতে বলতো সেই মেয়েকে সে পরম মমতায় কবরে শুইয়ে দেবে.. সমবেদনা হয়তো সবার বেদনা লিওন মীরের একান্ত নিজস্ব.. জল কিংবা বেদনাকে ভাগ করা যায় না.. সাগর বাংলাদেশের মানুষ তাকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির হিসেবেই জানে এখন.. হয়তো সে বিমানটাকে আরেকটু দূরে নিয়ে ফেলতে চেয়েছিল যেখানে নদী কিংবা একটু মুক্ত প্রান্তর আছে.. পারে নি.. যে সোনামণিরা মুক্ত পাখি হতে চাইতো,বিমানে করে আকাশে ওড়ার স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন ভয়ের আগুন হয়ে যেন তাদের স্কুল ভবনে হামলে পড়েছে। মারা গেছে এখন পর্যন্ত বিশজন, তৌকির নিজেও প্রাণ হারিয়েছে.. যে স্বপ্ন নিয়ে সে বিমানে উঠেছিল,যে স্বপ্ন শেষে তার ফিরে যাওয়ার কথা পরিবারের কাছে,তার নতুন বিবাহিত স্ত্রীর কাছে, তার সেই স্বপ্ন আগুন হয়ে পুড়িয়ে মেরেছে তাকে.. এই দুঃখের আগুন তার পরিবার আজীবন বয়ে বেড়াবে .. মাহরিন চৌধুরী বিশ জন শিশুর প্রাণ বাঁচিয়েছিলেন সহজেই পারতেন নিজে জীবন বাঁচাতে.. এই ২০ জনকে বাঁচাতে গিয়ে হয়তো শতকরা ১০০ ভাগ পুড়েছে তার শরীর.. স্বপ্ন আর হৃদয় পোড়া বেদনা নিয়ে মাহরিন চৌধুরী ম্যাম কে হয়তো মনে করবে অনেকেই কোনো কান্নাতেই তিনি আর ফিরবেন না.. জুলাই জাগরণের এক বছর পূর্তির সময় ২১ জুলাই হয়ে দাঁড়ালো এক অভিশাপের দিন.. কত মা আজ মাতুম করে তার সন্তানদের খুঁজে ফিরেছে.. কেউ সন্তানদের জীবিত পেয়েছেন,কেউ পুড়ে গেছে আর অনেকেই হয়েছে না ফেরার সংবাদ.. কান্না আর মাতম সম্ভবত আমাদের নিয়তি! যার দুঃখ সেই বয়ে বেড়াবে। হয়তোবা বছর বছর ২১ জুলাই স্মরণ সভা হবে.. কচি মুখগুলো কখনো ফিরবে না .. পৃথিবীর সবচেয়ে ভারী দুঃখ হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ এই ভারী দুঃখ লিওন মীরের, এই ভাবি দুঃখ তৌকিরের বাবা-মার এই ভারী দুঃখ মাহরিম চৌধুরী সহ যেসব শিশু প্রাণ হারিয়েছে তাদের বাবা-মার... অভিশাপ দেই এইসব শিশুদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনীতি দেখাতে গিয়েছিল.. স্যালুট করি সেই সব নারী ও পুরুষকে যারা কান্না মুছে রক্ত দিতে গিয়েছিল.. পুড়ে যাওয়া শিশুদের হাসপাতালে নিতে গিয়েছিল.. জল আর বেদনা কে ভাগ করা যায় না আমি আজ শুধু কাঁদতে গিয়েছিলাম উত্তরার দিয়াবাড়ি.. আহসান কবির, সাংবাদিক ও কথাসাহিত্যিক ২১.০৭.২০২৫