ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল জামায়াতের বিরুদ্ধে ‘অবিশ্বাস ও কর্তৃত্বের’ অভিযোগ জামায়াত জোট ছাড়লো ইসলামী আন্দোলন, পাতানো নির্বাচনের শঙ্কা আমের দেশে চায়না কমলায় সফল সায়েম আলী ভেনেজুয়েলার মাচাদোর দেওয়া নোবেল পদক গ্রহণ করলেন ট্রাম্প উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: দুই পরিবারের ৬জনের প্রাণহানি সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্কের ইফতার মাহফিল অনুষ্ঠিত

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 362
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্ক এর ইফতার মাহফিল পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৩ মার্চ)। এই ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ও কাউন্সিলর শাফি আহমেদ, কাউন্সিলর ও কেবিনেট মেম্বার কামরুল হোসাইন, টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অরগানাইজেশান এর সভাপতি আব্দুল মান্নান ও কমিউনিটির নানা শ্রেণি ও পেশার প্রতিনিধিরা।

সংগঠনের প্রেসিডেন্ট আবুল কাসেম হেলাল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ চেরাগ আলীর পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম শাহীন, মাওলানা সাইয়েদ জামাল, মুহাম্মদ জুবায়ের, মনির উদ্দিন, এডভোকেট সাইফুর রহমান পারভেজ, গুলাম আব্বাস, জহির উদ্দিন, আফসার উদ্দিন, আক্তার মিয়া, হাবিবুর রহমান বাবলু, মুশাহিদ আলী, দারা মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, এ ধরনের ইফতার মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সমাজের একত্রিত হওয়ার, পরস্পরের সুখ-দুঃখ ভাগাভাগি করার একটি বিশেষ সুযোগ। তারা বলেন, হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিটির মধ্যে সংহতি ও সহযোগিতা আরও দৃঢ় হবে। এছাড়া, এই সংগঠন কমিউনিটির জন্য নানা ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

কমিউনিটি নেতারা একসাথে মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং বিশেষ করে তরুণদেরকে সমাজসেবা ও দানশীলতার পথে পরিচালিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজান মাস এক অনন্য সময়, যখন সকল মানুষ একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে আবুল কাশেম হেলাল কমিউনিটি নেতাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও ব্যাপক আকারে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি সকলকে একত্রে কাজ করার জন্য আহ্বান জানিয়ে বলেন, একে অপরকে সহযোগিতা করেই একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটি গঠন সম্ভব।

ইফতার মাহফিলের পর, সবাই একসাথে মিলিত হয়ে খাওয়া-দাওয়া করেন এবং সবার মধ্যে একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবেশ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্কের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫