ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে হাইড টাউন হলে জাতীয় পতাকা উত্তোলন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / 1310
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে। এ উপলক্ষে এসোসিয়েশনের উদ্যোগে এবং টেইমসাইড বার কাউন্সিলের সহযোগীতায় হাইড টাউন হলের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় । সম্মিলিত কন্ঠে গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোছাব্বির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং হাইডের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ।

হাইড তথা টেইমসাইড বারা কাউন্সিলে অর্ধশতাধিক বছর থেকে বাংলাদেশী অভিবাসীদের আবাস হলেও এবারই প্রথম হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে টেইমসাইড কাউন্সিল এ উদ্যোগের সাথে একাত্নতা প্রকাশ করে। টেইমসাইড বারার বাংলাদেশীদের জন্য ঐতিহাসিক এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেইমসাইড কাউন্সিলের ডেপুটি মেয়র মাইক গ্লবার । এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ পতাকা উত্তোলন সভায়  বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার জিম ফিজপ্যাট্রিক, কাউন্সিলার পিটার রবিনসন, কাউন্সিলার ফিল চ্যাডউইক ও কাউন্সিলার শিবলী আলম ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাইড জামে মসজিদের চেয়ারম্যান মুজিবুল হক, ভাইস চেয়ারম্যান লাবিব খান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ফারুক আহমদ এমবিই, বদরুল আলম, সুরত মিয়া, কাজি লু্ৎফুর রহমান, রঘুচন্দ্র নাথ, মাহফুজ খান প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্ঠা মোবাশ্বির উল্লাহ, হাজী আব্দুল জব্বার, আসলন্দর আলী, আব্দুল কাদির ও এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্নার শান্তি কামনা করে অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন হাইড জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা আব্দুল মালিক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে হাইড টাউন হলে জাতীয় পতাকা উত্তোলন

আপডেট সময় : ০৮:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১