ঢাকা ২৭ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
ঢাকা ২৭ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ ঘরে বসেই জানুন ভিসার স্ট্যাটাস: ICP ও GDRFA পোর্টাল নিয়ম মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকরা ক্ষতিপূরণ পেলেন ৩৪ কোটি টাকা যুক্তরাজ্যে ১,১০০+ অভিবাসী দোষী, বিতর্কে মানবাধিকার প্রশ্ন পর্তুগালে অপহরণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২ বাংলাদেশি সেউতা সংকট ঘিরে ইতালি-স্পেন সম্পর্কে চরম উত্তেজনা, পাল্টা কড়াকড়ির হুঁশিয়ারি গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন, লিফলেট বিতরণ বাংলাদেশের রাজনীতিতে ছয় পরাশক্তির স্বার্থ: কে কী কারণে সতর্ক অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে সিআইডি-ইতালি পুলিশ বৈঠক ব্রিটেনে পরিবারসূত্রে ৭ শ্রেণির আবেদনকারীর স্থায়ী হওয়ার সুযোগ: বড় সংস্কারের ইঙ্গিত সরকারের

স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৩ পিএম

স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
স্পেনের বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। অ্যাসোসিয়েশন কোলতুরাল ই উমানিতেরিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার এর ব্যবস্থাপনায় ও বার্সেলোনার সকল সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সার্বিক সহযোগিতায় বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীরা দিবসটি পালন করেন। বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্তৃক বাংলা ভাষা শহীদদের স্মরণে নবনির্মিত স্থায়ী স্মৃতিফলক ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন এন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি হারুন আল রাশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনার বাংলাদেশ কনস্যুলার সিনিয়র রামন পেদ্রো, সাব দেলিগাসিয়ন দেল গভিয়ের্নো (বার্সেলোনা) মনসেররাত গ্রাসিয়া লোবেররা, সিটি করপোরেশনের সিউদাদ ভেইয়া বার্সেলোনার কর্মকর্তা গালাপিন রেখিদরাস, চেক রিপাবলিক এর কনস্যুলেটর খাইনে মার্টিন পুচল, শ্রীলঙ্কার কনস্যুলেটর আগুস্টিন লানাস আর্মেস্ট, সিটি করপোরেশনের কাউন্সিলর ও এসকেররা দলের ভাইস প্রেসিডেন্ট মার্ক বোররেল, বার্সেলোনা সিটি করপোরশনের ইমিগ্রেশন বিভাগের কমিশনার লোলা লোপেসসহ অন্যান্য বিদেশী অতিথিবৃন্দ। পর্যটন ণগরী বার্সেলোনা ও তার পাশ্ববর্তী শহরের বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ প্রায় ৩০টি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে প্রবাসের মাটিতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এ সময় কমিউনিটির বাংলাদেশিসহ বিদেশিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। এরপর বিভিন্ন সংগঠনের মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়া, এসোসিয়েশন কোলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া, স্পেন-বাংলা প্রেস ক্লাব, বাংলা স্কুল বার্সেলোনা, কাতালোনিয়া আওয়ামী লীগ, কাতালোনিয়া বিএনপি, সর্ব ইউরোপীয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন,কাতালোনিয়া যুব লীগ, স্বেচ্ছা সেবক লীগ, কাতালোনিয়া যুব দল, বঙ্গবন্ধু পরিষদ, স্বেচ্ছাসেবক দল, সুনামগঞ্জ কোলতুরাল এসোসিয়েশন, প্রবাসী বিয়ানীবাজার, কুমিল্লা সমিতি, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, গোলাপগঞ্জ সমিতি, ভয়েস অব বার্সেলোনা, গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি, মহিলা সমিতি বার্সেলোনা, ঢাকা সমিতি, মাদারিপুর সমিতি, মাদারিপুর ভিআইপি ক্লাব, শরিয়তপুর সমিতি, বন্ধুসূলভ মহিলা সংগঠন বার্সেলোনা, প্রবাস কথা বার্সেলোনা ও বার্সেলোনা পূজা কমিটিসহ আরো অন্যান্য সংগঠন। বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু ও এসোসিয়েশন কোলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া সভাপতি সুরুজ্জামান জামান তাদের বক্তব্যে বার্সেলোনার বাংলাদেশী কমিউনিটিতে বিভক্তি না টেনে সব বাংলাদেশীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। তারা বার্সেলোনার বাংলাদেশী কমিউনিটির সকলে মিলে একক ও অভিন্ন বাংলাদেশী সংগঠন তৈরির জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।