ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

সেন্ট্রাল লন্ডনের কুইন এলিজাবেথ-২ এর চার্চিল হলে আইকন কলেজের সমাবর্তন

৫২ বাংলা
  • আপডেট সময় : ১২:২৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • / 2543
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যে বাঙালি মালিকানাধীন খ্যাতনামা ‘আইকন কলেজ অব টেকনোলিজ অ্যান্ড ম্যানেজমেন্ট’ এর ২০১৯ সালের স্নাতক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার সেন্ট্রাল লন্ডনের কুইন এলিজাবেথ-২ এর চার্চিল হলে প্রায় তিনশো স্নাতক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যসহ প্রতিষ্ঠানটির প্রায় পাঁচশো’ অতিথি এ অনুষ্ঠানে অংশ নেন।
সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন লন্ডনের সাউথব্যাংক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ওয়েলসের ফার্স্ট মিনিস্টারের বিশেষজ্ঞ উপদেষ্টা প্রফেসর স্যার ডিয়ান হপকিন।

তিনি বলেন, “দীর্ঘ শিক্ষা জীবনে একজন শিক্ষার্থীর উল্লেখযোগ্য মুহূর্ত হচ্ছে সমাবর্তন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ কলেজের সাফল্যে আমি অভিভূত। সঠিক কোর্স পছন্দের মাধ্যমে শিক্ষার্থীরা যে অনেকদূর যেতে পারেন তার দৃষ্টান্ত এ শিক্ষা প্রতিষ্ঠান।”
আইকন কলেজের অধ্যক্ষ প্রফের ড. নুরুন নবী বলেন, “গত ১৬ বছরে এ কলেজ অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এসেছে। শিক্ষার্থীদের সাফল্যে আমরা আনন্দিত।”
তিনি জানান, প্রায় চৌদ্দশো’ শিক্ষার্থীর এ কলেজে বিজনেস, কম্পিউটিং, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইত্যাদি বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে।

প্রফেসর ড. নুরুন নবী বলেন, “১৬ বছর আগে কলেজের শুরুর দিকে অন্যান্য কলেজগুলোর মতো আমরাও বিদেশি শিক্ষার্থী নির্ভর ছিলাম। অনেক কলেজ এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু পেশাদারিত্ব ও শিক্ষার মানের কারণে আমাদের কলেজ শুধু টিকে থাকেনি আরও শক্তিশালী হয়েছে। স্থানীয় শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে।”
কলেজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান বলেন, ‘কম খরচে উচ্চমানের শিক্ষার জন্য আইকন কলেজের সুনাম এখন প্রতিষ্ঠিত। এখন প্রতি বছরই স্নাতক সমাবর্তন আয়োজন করা হচ্ছে।’

সমাবর্তন অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে থাকা আইকন কলেজের ভাইস প্রিন্সিপাল রেজা জোয়াদাদ বলেন, এবারের আয়োজন প্রতিবারের চেয়ে কিছুটা ভিন্নতা এনে দিয়েছে – কারণ আমাদের শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য লন্ডনের অন্যতম বৃহৎ ও মর্যাদাকর ভেন্যুতে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রুশনারা আলী এমপি, জিএলই মেম্বার উন্মেষ দেশাই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ব্যারিস্টার তাহমিনা কবীর, এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাবরিনা হোসাইন সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেন্ট্রাল লন্ডনের কুইন এলিজাবেথ-২ এর চার্চিল হলে আইকন কলেজের সমাবর্তন

আপডেট সময় : ১২:২৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯