ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি দেয়া হয়েছে: জয়

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • / 1480
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি টেন্ডারবাজিসহ যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেয়ার কথা বলেছেন ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তার পাশে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তিনি।

সংগঠনের নেতিবাচক কর্মকাণ্ড মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেয়া হবে সাংবাদিকরা জানতে চাইলে জয় বলেন,আমরা দেশরত্নের হাতকে শক্তিশালী করার জন্য যেকোনো ধরনের পজিটিভ পদক্ষেপ নেবে। এজন্য আমরা সবসময় কাজ করে যাব। আশা রাখি, অতীতে যদি সংগঠনের কোন ইমেজ ক্ষুণ্ন হয় তাহলে পজিটিভ ইমেজ উদ্ধারের জন্য কাজ করব। বাংলাদেশ ছাত্রলীগ কোন অন্যায়, চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

নিজেদের বেলায় দুর্নীতি হবে কি না-এমন প্রশ্নে ছাত্রলীগ সভাপতি বলেন, আমি হলেও দায়িত্ব পালন করেছি। চেষ্টা করি আমাদের গায়ে কোন কালিমা যেন না লাগে। আমরা দেশরত্নের আস্থার জায়গাটা অবশ্যই রাখব, সে অনুযায়ী কাজ করব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি দেয়া হয়েছে: জয়

আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯