ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর গলায় ছুরি ধরে সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / 1007
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তরুণীকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি শামীম আহমদের মামা আবদুল খালিছের (৪৮) বিরুদ্ধে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১২ অক্টোবর) এ ঘটনার তদন্তে নামে পুলিশ। এর আগে শনিবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে আব্দুল খালিছের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী কর্মক্ষম। এজন্য বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে বাবার বাড়ি থাকছেন গৃহবধূ। এ সুযোগে গ্রামের প্রভাবশালী আবদুল খালিছ গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেন।

এতে রাজি না হওয়ায় ৩ এপ্রিল রাতে গৃহবধূকে ধর্ষণ করেন খালিছ। বিষয়টি লোকলজ্জায় কাউকে জানাননি তিনি। এরই মধ্যে আবদুল খালিছ আরও বেপরোয়া হয়ে ওঠেন।

গৃহবধূর ঘর থেকে কৌশলে ভোটার আইডি কার্ড, বিয়ের কাবিননামা ও জমির কাগজপত্র এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যান। পরে এসব জিনিস আটকে রেখে ব্ল্যাকমেইল করে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন খালিছ। ৯ অক্টোবর রাতে স্বামীর গলায় ছুরি ধরে সন্তানদের এক ঘরে আটকে রেখে গৃহবধূকে আবারও ধর্ষণ করেন তিনি।

জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের আলোকে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর গলায় ছুরি ধরে সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ

আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০