ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক

৫২ বাংলা
  • আপডেট সময় : ০১:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 264

সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তবর্তী সরকারের কঠোর সরকারের ব্যর্থতা ও দেশের মব সন্ত্রাসের কঠোর সমালোচনা করে আলোচিত সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ধানমণ্ডি এলাকার একটি ব্যায়াগাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোঃ শফিকুল ইসলাম বলেছেন, ”কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এই বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে”।

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ”কিছু বিষয় তো আছেই। আমরা তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে”।

সাংবাদিক আনিস আলমগীর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদ থেকে প্রতিবেদন করেছেন।

গত কিছুদিন ধরে টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখায় সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিষয়ে তাকে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক

আপডেট সময় : ০১:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫