ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটের ওপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা ইউনূস যদি চান, সারা দেশকে কারাগার বানাতে পারেন: আদালতে আনিস আলমগীর সমালোচনা করা যাবে না- এই বার্তাই কি দেওয়া হলো আনিস আলমগীরের ঘটনায় মুক্তিযুদ্ধের পরাজিত চক্র ‘বিজয়ের নতুন ইতিহাস’ রচনার অপচেষ্টায়: তারেক রহমান আটকের ১৯ ঘণ্টা পর সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার; ‘বাকস্বাধীনতাটা কোথায় গেল’ প্রশ্ন শাওনের বিজয় দিবসের কুচকাওয়াজ কেন বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ গুলিবিদ্ধ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক ‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেনি’  চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষকদের

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 96
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

এতে বলা হয়, ‘অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

১১তম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার পরীক্ষা বর্জনসহ বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি চলবে।

শিক্ষকদের যৌক্তিক ও কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের চারজন আহ্বায়ক মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি, মু. মাহবুবুর রহমানকে এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের শোকজ করার প্রতিবাদে বুধবার দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে বেলা ১১টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান; সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

প্রতিশ্রুত যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের শ্রেণি কক্ষে ফিরে গিয়ে পরীক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মঙ্গলবার বিকেল ৪টায় সারাদেশে একযোগে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহকারী শিক্ষকদের প্রতিশ্রুত যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে প্রাথমিক বিদ্যালয়সমূহের অচলাবস্থা নিরসন করে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে পরীক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেবেন।’

নিউজটি শেয়ার করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষকদের

আপডেট সময় : ০৯:০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫