ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির

সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করল যুক্তরাজ্য

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:২৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / 881
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপাইনকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর ফলে এসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। আগামী ৯ই এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর বিবিসির।

৯ এপ্রিলের আগের ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না। শুক্রবার ব্রিটিশ সরকারের পরিবহণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞায় এই দেশগুলোকে যুক্ত করার ফলে যুক্তরাজ্যের লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা এখন ৩৯ এ দাঁড়াল। ভ্যাকসিন-প্রতিরোধী ভাইরাসের কোনো ধরন যেন যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেয়া নিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, ‘সরকার এটি বারবার পরিষ্কার করে করেছে যে, ভাইরাসের সংক্রামণ নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেয়া হবে এবং জনস্বাস্থ্য রক্ষায় এই গন্তব্যগুলি লাল তালিকায় যুক্ত করা হলো।’

এসব দেশ থেকে কেউ যুক্তরাজ্যে এলে তাকে প্রবেশ করতে দেয়া হবে না। তবে কোনো ব্রিটিশ নাগরিক এই দেশগুলো থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে অবশ্যই হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ব্রিটিশ মন্ত্রীরা ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে রাজি হননি। এসব দেশে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করল যুক্তরাজ্য

আপডেট সময় : ০৩:২৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১