ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

  শহীদ দিবসে সিলেটে ভাই-বাডিস স্যোশাল অরগানাইজেশানের রক্তদান কর্মসূচি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / 984
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সিলেটে ‘ভাই-বাডিস সোস্যাল অর্গানাইজেশন’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর মিরাবাজার (আগপাড়া) সিলেট সিটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ক্যাম্প স্থাপন করে এ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল কর্মসূচি উদ্বোধন করেন। বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক- সিলেটভিউ২৪-এর সম্পাদক  শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু,বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শুভ, সন্ধানী কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মিলন এবং সিওমেক সন্ধানীর সভাপতি আফরিন জাহান আইয়ুব।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র  সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট সিটি স্কুল এন্ড কলেজের সহসভাপতি মো. আবু আইয়ুব আনসারি ও সিওমেক সন্ধানী ইউনিট।

ভাই-বাডিস সোশ্যাল অর্গানাইজেশন’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাওন, রাকিব, মুরাদ, তানজিল, আফনান, ওয়াসিফ, সাজু, সাফওয়ান, মাজেদ, সুন্নাহ, উপল, জাকি, এলিজা, মাহদি, মাহির, দিপ্ত, খুবায়েব, কাজি সামি ও রিফাত প্রমুখ।

দিনব্যাপী এ কার্যক্রম চলাকালে ৩১ জন ডোনার স্বেচ্ছায় রক্তদান করেন। পরে সংগৃহীত রক্ত মানবতার সেবায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সন্ধানী ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

  শহীদ দিবসে সিলেটে ভাই-বাডিস স্যোশাল অরগানাইজেশানের রক্তদান কর্মসূচি

আপডেট সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১