ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

লেবার পার্টির আফসানার প্রতি মেয়র জন বিগস’র নিরঙ্কুশ সমর্থন
নির্দিষ্ট একটি কমিউনিটি নয়, সকল কমিউনিটির মানুষের জন্য কাজ করতে চান আফসানা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
  • / 1716
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পপলার এন্ড লাইমহাউজ নির্বাচনী এলাকায় আসন্ন সাধারণ নির্বাচনের তহবিল সংগ্রহের জন্য একটি ডিনার পার্টির আয়োজন করা হয় শুক্রবার ১লা নভেম্বর পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাব -এ । উক্ত অনুষ্টানে অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস নিরঙ্কুশ সমর্থন জানিয়েছেন পপলার ও লাইম হাউস লেবার পার্টির প্রার্থী আফসানা বেগম কে। তিনি বলেন, অতীতের মতো লেবার পার্টির সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে আফসানা বেগম এর পক্ষে কাজ করে লেবার পার্টির বিজয় নিশ্চিত করতে হবে । তিনি উল্লেখ করেন,’ লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, দেশের সংস্কার এবং জনগণের স্বার্থ রক্ষা করার জন্য এই নির্বাচন বর্তমান প্রজন্মের কাছে একটি সুযোগ।’ তিনি জানান, তার দল এখন দেশের সত্যিকারের পরিবর্তনের জন্য অনেক বেশি আশাবাদী।সেই উচ্চাসা নিয়েই লেবার পার্টি আর জোরালো প্রচারণা শুরু করবে।

আগামী ১২ ডিসেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টের সাধারণ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। ব্রিটেনের নির্বাচনে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পপলার ও লাইম হাউস- লেবার পার্টির জন্য নিরাপদ আসন থেকে এবার পার্টির সদস্যদের ভোটে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আরেক ব্রিটিশ বাঙালি আফসানা বেগম।

এ আসনে লেবার পার্টির প্রার্থী আপসানা বেগম বলেছেন, নির্দিষ্ট একটি কমিউনিটি নয়, বরং সকল কমিউনিটির মানুষের জন্য কাজ করতে চান তিনি, আগামী ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচনে তাকে সমর্থন করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবার পার্টির আফসানার প্রতি মেয়র জন বিগস’র নিরঙ্কুশ সমর্থন
নির্দিষ্ট একটি কমিউনিটি নয়, সকল কমিউনিটির মানুষের জন্য কাজ করতে চান আফসানা

আপডেট সময় : ০৫:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯