ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 166
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া ৩১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় লিবিয়া থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে এই প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বেশিরভাগ বাংলাদেশিই লিবিয়ায় অপহরণ, নির্যাতন ও ডিটেনশনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়েছে।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিকে দেশে ফেরাতে সরকার ও আইওএম যৌথভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন

আপডেট সময় : ০৩:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫