ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ গেলো বাড্ডা পর্যন্ত, হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালো ভারত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 126

লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া ও ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্র’র প্রতিবাদে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বাড্ডা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর রামপুরা সেতু এলাকা থেকে এ লং মার্চ শুরু হয়। বিকেল ৪ টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে বেরিকেট দিয়ে তাদের লংমার্চ থামিয়ে দেয় পুলিশ।

সরেজমিনে দেখা যায়, লং মার্চ এগোতে না পাড়ায় জুলাই ঐক্যের লোকজন প্রগতী সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ ছাড়া ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে, পুলিশের রাস্তায় বেরিকেড ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় বিকেল তিনটা থেকে প্রগতি সরণীতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের হাইকমিশনারকে তলব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালো ভারত
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়। তাৎক্ষণিকভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যাম।

এদিন সকালেই চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র (আইভ্যাক) নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এদিকে হাইকমিশনারকে তলবের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারত গভীর উদ্বেগ জানিয়েছে। বিশেষভাবে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিছু উগ্রবাদী বিষয় বিবেচনায় নিয়ে, বিশেষ করে যারা ঢাকায় ভারতীয় হাইকমিশনের চারপাশে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ গেলো বাড্ডা পর্যন্ত, হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালো ভারত

আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫