ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ১ রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের শঙ্কা, বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে ১,০৩৭ কোটি টাকা খরচ, কোন দেশে কত? মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক যুক্তরাজ্যে তীব্র খরা, পানি সাশ্রয়ে বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের নতুন দুয়ার বাবার মৃত্যুর পর ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে ছেলে গ্রেপ্তার নিউইয়র্ক কসমসে বাংলাদেশি তারকা শমিত সোম কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট

রোহিঙ্গা যেন এক মানবিক বোঝা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২০ পিএম

রোহিঙ্গা যেন এক মানবিক বোঝা
গত ২২ আগস্ট বৃহস্পতিবার ছিল রোহিঙ্গা প্রত্যাবাসনের দিন। কথা ছিল মিয়ানমারের ছাড়পত্র পাওয়া ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গা ওইদিন মিয়ানমারে ফেরত যাবে, কিন্তু তারা যায়নি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দিন নির্ধারিত থাকার পরও মিয়ানমারের বাসিন্দা একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো গেল না। অর্থাৎ রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে যাবে না এটা নিশ্চিত। কম হলেও ১০ থেকে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এক প্রলয়ঙ্করী সন্ত্রাসী তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল তখন মিয়ানমার। রোহিঙ্গাদের ঠেলে পাঠানো হচ্ছিল, বাংলাদেশের চারদিক থেকে কেন জানি এক ধর্মীয় ডাক শুরু হয়ে গিয়েছিল। মানবতার চেয়ে তখন ধর্মকেই তারা প্রাধান্য দিয়েছিল, বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা কিংবা অর্থনৈতিক শক্তি-সামর্থ্যরে বাছ-বিচার না করে একটাই যেন স্লোগান ছিল রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে বাংলাদেশকেই। রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, তা মানবতাবিরোধী। জঘন্যতম বর্বরতা। কিন্তু বাংলাদেশ এদের আশ্রয় দিয়ে দিলেই এর চিরস্থায়ী সমাধান হয়ে যাবে, তা তো নয়। চারদিক থেকে একটা চাপ এসেছে আমাদের দেশটার ওপর। বিশ্বের মোড়লরা এটাই চাইছিল। ভারত মিয়ানমারের ‘এথনিং ক্লিন্জিং’ ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি। সেনাপ্রধান লাইংওর মানুষ হত্যার সেই পরিকল্পনার প্রতি চীনের মৌনতার বিরুদ্ধে কেউ যায়নি, এমনকি রাশিয়াও না। দেশীয় এবং আন্তর্জাতিক চাপে তখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বড় একা হয়ে গিয়েছিল। এমনিতেই রাষ্ট্রীয় কাঠামোতে আছে অগুনতি সমালোচনা, এই সমালোচনাকে পুষ্ট করতে বিরোধী দল পুঁজি করেছে তখন রোহিঙ্গা ইস্যুও। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরিতে ধর্মীয় দলগুলো তাদের পুরনো ক্যাসেট বাজিয়েছে। অথচ এ দায় বাংলাদেশের ছিল না। এ দায় ছিল সারা পৃথিবীর, এ দায় এখনো মানবতার। কক্সবাজার যখন এদের চিৎকার আর ক্রন্দনে ক্রমেই ভারি হয়ে উঠছিল, ক’টা সংগঠন কিংবা ক’টা গ্রুপ তখন ইসলামী বিপ্লবের জন্য পাড়ি দিতে চাইছিল মিয়ানমারে। রোহিঙ্গাদের নিজেদের আবাস টিকিয়ে রাখার জন্য তারা নিজেরাই সংগ্রাম করেনি, আমরা কেন এ দায়ভার নেব। ‘কারণ রাখাইনের নির্যাতিত মানুষ মিয়ানমারের নাগরিক। এদের খুন করা হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে। এই হত্যাযজ্ঞের বিপরীতে বাংলাদেশ দাঁড়িয়েছে মানবিক দায়িত্ব নিয়ে। এটা শুধুই মুসলমান হিসেবে নয়। তাই বাংলাদেশ নয়, যদি কিছু করতেই হয়, বিশ্ব সম্প্রদায়কেই এর দায় নিতে হবে। এরও বাইরে যদি রাখাইনের অধিবাসীদের মুসলমান হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলে, তাও সেই দায় মুসলমানপ্রধান দেশ হিসেবে শুধুই বাংলাদেশের নয়। মুসলিম দেশগুলোকেই এর দায়ভারের অংশীদার হতে হবে।’ দুই বছর আগে এ কথাগুলোই লিখেছিলাম। কূটনৈতিকভাবেই বাংলাদেশ এর মীমাংসা চেয়েছিল। কিন্তু কিছুই করতে পারেনি, শেষ পর্যন্ত মানবতার কাছেই আমাদের মতো জনবহুল একটা দেশকে হারতেই হয়েছে। পুশব্যাক করে রোহিঙ্গাদের ঠেলে পাঠানো বাংলাদেশের সে সময়ের সিদ্ধান্তের প্রয়োজনীয়তা মানবতার কাছে হার মেনেছে। আর সে কারণেই সত্যিকার অর্থে ১০-১২ লাখ রোহিঙ্গার একটা বিশাল ‘জগদ্দল পাথর’ ভর করেছে এখন আমাদের রাষ্ট্রে। যে মানবতার স্লোগানে রোহিঙ্গারা বাংলাদেশে অস্থায়ী আবাস গড়া শুরু করেছিল আজ থেকে দুই বছর আগে, তা এখন আর অস্থায়ী নয়। যেন স্থায়ী আস্তানা হয়ে গেছে তাদের। এই আস্তানায় এখন তারা তাদের দাপট দেখায়। যে করুণা কিংবা অনুকম্পা নিয়ে তারা এই বাংলাদেশে এসেছিল, সে করুণাকে এখন তারা যেন তাদের অধিকার হিসেবেই দেখছে। তারা এখন স্থানীয় বাঙালিদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, ইয়াবা আর সন্ত্রাসে লেপ্টে যাচ্ছে রোহিঙ্গাদের একটা গ্রুপ। এমনকি সরকারি দলের নেতাকে পর্যন্ত হত্যা করেছে তাদেরই কেউ কেউ। অথচ সেই ধর্মীয় লেবাসধারীরা এখন একটিবারও উচ্চারণ করছেন না রোহিঙ্গা নামের এই আপদদের কথা। অশিক্ষায় আর কুসংস্কারের জাঁতাকলে প্রতি বছরের অর্ধলক্ষাধিক শিশুর জন্ম দিচ্ছে তারা। কী এক ভয়াল জনবহুল হয়ে উঠছে ক্ষুদ্র এই জনপদটি। এ রকম বাস্তবতার মধ্য দিয়েই বিস্ময় আর উদ্বেগের মধ্য দিয়েই বাংলাদেশ অবলোকন করল গত রবিবার (২৫ আগস্ট) রোহিঙ্গাদের দুই বছর পূর্তি সমাবেশ। যে রোহিঙ্গারা তাদের নিশ্চিহ্ন হওয়ার প্রতিবাদে একটা ‘রা’ উচ্চারণ করতে পারল না তাদের নিজের দেশের অভ্যন্তরে, সেই রোহিঙ্গারা বাংলাদেশে এসে গোটা রাষ্ট্রের বিরুদ্ধেই যেন তাদের সুসংহত অবস্থান জানান দিতে চায়। তাদের অধিকার আদায়ে তারা সংগ্রামী হওয়ার ইঙ্গিত দিয়ে যায় মাত্র দুই বছরের মাথায়। নাগরিকত্ব, জমিজমা, নিরাপত্তা, বসবাসের পরিবেশ অবাধ চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করতে শর্ত দেয়। এ এক বিস্ময় ছাড়া আর কী-ই হতে পারে। আর তাই স্বাভাবিকভাবেই অসংখ্য প্রশ্ন আমাদের তাড়া করছে এখন। এত বড় সমাবেশ করে তারা জানান দিল তাদের শক্তির কথা। এ শক্তি কি এমনিতেই এসে গেছে। খুন-ধর্ষণে যে মানুষগুলো একটিবারের জন্য লড়তে পারল না গত দুই বছর আগেও তাদের দেশে, সেই মানুষগুলোই এখন শরণার্থী হয়ে বাংলাদেশকেই চোখ রাঙায়। কার প্ররোচনায় কিংবা কোন সাহস নিয়ে এরা এই স্পর্ধা দেখাচ্ছে, তা তো রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে ভাবতেই হবে। যে মানবতার কাছে নিজের জন্মস্থানে পরবাসী হয়ে থাকতে হয়, স্থানীয়দের শঙ্কার মাঝে দিন যাপন করতে হয়, কিংবা যে মানবতার প্রতিদান পেতে হয় তাদের হাতে নিহত হয়ে, সে রকম মানবতাকে শুধুই মানবিক হিসেবে চিহ্নিত করতে হবে এখনো? রোহিঙ্গাদের পুঁজি করে আত্মপ্রকাশ করেছে অনেক দেশি-বিদেশি সাহায্যকারী সংস্থা। বিদেশি সেই মোড়ল রাষ্ট্রগুলোর অনুদানে এই সংস্থাগুলো এখন ভিত গাড়ছে বাংলাদেশে। এই রোহিঙ্গাদের এখানে রেখে দেয়ার জন্য মিয়ানমার নিয়ে আতঙ্ক তারাই ছড়াচ্ছে না, তার নিশ্চয়তা কোথায়। খবর বেরুচ্ছে, এই এনজিওওয়ালারা এমনকি মিয়ানমারে ফিরে না যাওয়ার জন্য বিভিন্নভাবে আতঙ্কিত করে রাখছে উখিয়ার শরণার্থী শিবিরগুলো। অন্যদিকে ওই ১০-১২ লাখ রোহিঙ্গার মাঝ থেকেই সৃষ্টি হয়ে গেছে একটা সন্ত্রাসী গোষ্ঠী। গণমাধ্যমে এসেছে, এই গোষ্ঠী এমনকি মিয়ানমারের সঙ্গে যোগসাজশে তথ্য পাচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, যাতে রোহিঙ্গারা প্রত্যাবাসনে রাজি না হয়। সন্ত্রাসী গোষ্ঠীর নিজস্ব কোন্দলে অন্তত অর্ধশত রোহিঙ্গা নিহত হয়েছে ইতোমধ্যে। এ রকম অস্থিতিশীল পরিস্থিতির মাঝ দিয়ে এই যে লাখো মানুষের সমাবেশ, তার সাংগঠনিক ভিত কোথায় তা এখনই খোঁজে দেখার সময়। রোহিঙ্গা ইস্যুর একটা সমাধানে যেমন পার্শ্ববর্তী দেশগুলো খুব একটা ইতিবাচক নয়, ঠিক তেমনি পাকিস্তান কিংবা দেশের ধর্মীয় চিহ্নিত ধর্মীয় লেবাসধারীরাও এর সমাধানে উদ্যোগী নয়। পাকিস্তানের ইন্ধন দেয়া এনজিওগুলো রোহিঙ্গা ইস্যু জিইয়ে রাখারই চেষ্টা চালাচ্ছে। সে কারণেই তাদেরই ইন্ধনে কাজ করা সংগঠনসহ ৪২টি এনজিওর কার্যক্রম বন্ধ করেছে সরকার। বিপুল জনগোষ্ঠীকে মিয়ানমার যদি ফিরিয়ে না নেয় তাহলে আমাদের বিকল্প কী? বাংলাদেশ যুগের পর যুগ রোহিঙ্গাদের লালন-পালনের ভার সইতে কি পারবে? তাদের নাগরিক অধিকারটাই কী হবে? সত্যি কথা হলো বাংলাদেশের জন্য রোহিঙ্গা দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ও আস্তে আস্তে সরে যেতেই থাকবে। তখন রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়ে উঠবে আমাদের জন্য ভয়ঙ্কর আত্মঘাতী। আর সেজন্যই এরা স্বেচ্ছায় প্রত্যাবাসন না চাইলে আন্তর্জাতিক সম্প্রদায়েরই সহযোগিতায় অন্য কোথাও এদের সরিয়ে নেয়ার উদ্যোগই প্রয়োজন, যেখানে এনজিওরা কাজ করবে, প্রয়োজনে বাংলাদেশও তার মানবিক হাতও চলমান রাখবে। যে মানবতার কাছে আজ কক্সবাজারের সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে, যে মানবতা গোটা দেশকে একটা অস্থিরতার মাঝে নিয়ে গেছে, যে মানবতা সন্ত্রাস-ইয়াবা-নেশা-খুন-রক্তর ভয়াল ধারা সৃষ্টি করছে, সেই মানবিকতা নিয়ে নতুনভাবে ভাবতেই হবে। প্রধান বিরোধী দলগুলো শুধু ইস্যুর জন্য রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিতে দেখলে চলবে না। এই ইস্যু মোড়লদের স্থায়ী প্রভাব বলয় সৃষ্টি করবে বাংলাদেশে। রোহিঙ্গা নিয়ে ধর্মীয় আবেগ-অনুভূতি ছড়ালে ধর্ম আর সাম্প্রদায়িকতা একাকার হবে। এ আবেগ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তকারী গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে যেমন সরকারকে, ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোরও এই জায়গাটাতে সরকারের সহযোগী না হওয়ার কোনো কারণ দেখি না। এ সরকারের সমালোচনার হয়তো অন্ত নেই, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে সরকারকে একা ফেলে রাখার সময় এখন নয়। কারণ এই ১০-১২ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য ‘মানবিক বোঝা’ এবং রাজনৈতিক কিংবা সামাজিকভাবে এমনকি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ফারুক যোশী : কলাম লেখক, প্রধান সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম আরও পড়ুন https://52banglatv.com/2019/08/11908/