ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
  • / 1363
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার।  বুধবার (২১আগষ্ট) বিকেলে পরররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশের দেওয়া ২২ হাজার রোহিঙ্গার তালিকা থেকে তিন হাজার ৫৪০ জনকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মিয়ানমার।

দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে গত ১৫ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

সেনাবাহিনীর নিপীড়ন ও হত্যাযজ্ঞের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে।

২০১৮ সালে বাংলাদেশ ও জাতিসংঘের সঙ্গে আলাদা চুক্তি করে মিয়ানমার। চুক্তি অনুযায়ী গত বছরের ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের তারিখ থাকলেও রোহিঙ্গারা যেতে অস্বীকৃতি জানায়। কারণ হিসেবে সেখানে আবারও হামলার আশঙ্কা প্রকাশ করে তারা।

প্রায় এক বছর আগে নেওয়া উদ্যোগ ব্যর্থ হওয়ার পর নতুন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তারা।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়ান্ট থো তখন জানান, ‘২২ আগস্ট ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছি আমরা’।

গত মাসে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তারা দুই দিন ধরে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা ও বৈঠক করে। এসব বৈঠকে রোহিঙ্গাদের পক্ষ থেকে ফিরে যাওয়ার ক্ষেত্রে মিয়ানমারের নাগরিকত্ব ও চলাফেরায় স্বাধীনতার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার

আপডেট সময় : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯