ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান,মর্যাদা ও অধিকার আদায়ে কাজ করছি-পররাষ্ট্রমন্ত্রী
জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখার আয়োজনে - বিশ্ব সিলেট উৎসব

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৫৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
  • / 1918
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রীসের রাজধানী এথেন্সে হোটেল প্রেসিডেন্ট মিলনায়তনে জালালাবাদ  এসোসিয়েশন গ্রীস শাখা আয়োজিত বিশ্ব সিলেট উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর, মঙ্গলবার বিকাল ৬টায় সংগঠনের সভাপতি সাংবাদিক তাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মুমিন খানের পরিচালনায় উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, যা স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নেবে।

আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেন করার অনুমোদন পেলেও অর্থ বরাদ্দ হয়নি। বাদাঘাট সড়ক ৬ লেন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। ঢাকা-সিলেট মহাসড়কের টেন্ডার কিছুদিনের মধ্যে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বক্তব্য শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। প্রবাসীদের অংশগ্রহণের দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান,মর্যাদা ও অধিকার আদায়ে আমরা সচেষ্ট রয়েছি।

উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো.জসীম উদ্দিন এনডিসি।

উৎসবে প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি ওয়ালী উদ্দিন শামীম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, ডক্টর সৈয়দা ফারহানা নূর চৌধুরী, প্রথম সচিব লেখক সুজন দেবনাথ, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মাতুব্বর, সজীব ব্যাপারী প্রমুখ।

বাংলা গ্রিক এডুকেশন সেন্টারের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি দাদন মৃধাসহ প্রতিষ্ঠাতা সদস্যরা ক্রেস্ট প্রদান করেন।দোয়েল একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকারা।বৃহত্তর ফরিদপুর ফেডারেশনের সভাপতি আবিদ হানজালা নেতৃত্বে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। শরীয়তপুর সমাজকল্যাণ সমবায় সমিতির সভাপতি আলমগীর হুসাইন ফারুকের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়, বৃহত্তর খোলনার সংগঠন ইন গ্রীস এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন গ্রীস শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নজরুল ইসলাম, নাসিরুল ইসলাম, নেয়ামত আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম রিপন,শামীম, জাবের আহমদ, ইকবাল হোসেন,মাসুম আহমদ,এমদাদ চৌধুরী ও শুকুর আলী।

গ্রীসে অবস্থানরত সকল বাংলাদেশিদের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান,মর্যাদা ও অধিকার আদায়ে কাজ করছি-পররাষ্ট্রমন্ত্রী
জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখার আয়োজনে - বিশ্ব সিলেট উৎসব

আপডেট সময় : ০২:৫৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯