ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটের ওপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা ইউনূস যদি চান, সারা দেশকে কারাগার বানাতে পারেন: আদালতে আনিস আলমগীর সমালোচনা করা যাবে না- এই বার্তাই কি দেওয়া হলো আনিস আলমগীরের ঘটনায় মুক্তিযুদ্ধের পরাজিত চক্র ‘বিজয়ের নতুন ইতিহাস’ রচনার অপচেষ্টায়: তারেক রহমান আটকের ১৯ ঘণ্টা পর সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার; ‘বাকস্বাধীনতাটা কোথায় গেল’ প্রশ্ন শাওনের বিজয় দিবসের কুচকাওয়াজ কেন বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ গুলিবিদ্ধ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক ‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেনি’  চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

রূপসায় গুলিতে সৌদি প্রবাসী যুবক নিহত

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 118

খুলনার রূপসায় গুলিতে সোহেল হাওলাদার নামে এক প্রবাসী যুবক নিহত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার রূপসায় গুলিতে সোহেল হাওলাদার নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, ৪৫ বছর বয়সী সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফিরে আসেন।

ওসি বলেন, “বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের মাঠে অবস্থান করছিলেন সোহেল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

“ঘটনাস্থলেই মারা যান তিনি। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।”

হত্যার কারণ এখনো নিশ্চিত নয় জানিয়ে ওসি মাহফুজুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোহেল হাওলাদারসহ এ বছর রূপসায় গুলিতে তিনজনকে হত্যা করা হলো।

নিউজটি শেয়ার করুন

রূপসায় গুলিতে সৌদি প্রবাসী যুবক নিহত

আপডেট সময় : ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫