ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারের  হাজি ইলিয়াছ আলী মাস্টার আর নেই
জানাজা ফিলাডেলফিয়ার  টাইসন জামে মসজিদে বাদ জুম্মা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • / 1523
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট  বিয়ানীবাজার উপজেলার প্রবীন শিক্ষক  যুক্তরাষ্ট্র  প্রবাসী হাজি ইলিয়াছ আলী মাস্টার গত ৯ সেপ্টেম্বর, বৃহম্পতিবার  আমেরিকার ফিলাডেলফিয়ার নিজ বাসায়  শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

তিনি বেশ কিছুদিন থেকে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।  তার  বাড়ি বিয়ানীবাজার পৌরসভাস্থ  শ্রীধরা গ্রামে।

মরহুম হাজি ইলিয়াছ আলী মাস্টার দীর্ঘ ৩০ বছর বিয়ানীবাজারের বড়দেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ৩ বছর থেকে তিনি  যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়ায় পরিবারের সাথে স্থায়ীভাবে  বসবাস করছিলেন।

প্রবীন শিক্ষক হাজি ইলিয়াছ আলীর জানাজা (আজ) ১০ সেপ্টেম্বর, শুক্রবার  বাদ জুম্মা ফিলাডেলফিয়ার  টাইসন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে সিনামন  কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি  স্ত্রী, ৫ ছেলে , ২ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অনেক শিক্ষার্থী দেশ- বিদেশে নানা আলোকিত অবস্থানে থেকে সমাজে আলো ছড়াচ্ছেন।  দেশে থাকাকালীন সময়ে তিনি  দারুস ছালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও জনহিতকর কাজে জড়িত ছিলেন।

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সহজ সরল, পরোপকারী ও সজ্জন হিসাবে পরিচিতি।

এদিকে মরহুমের পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন  তার ছেলে যুক্তরাজ্যবাসী মো. আব্দুল বাতিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারের  হাজি ইলিয়াছ আলী মাস্টার আর নেই
জানাজা ফিলাডেলফিয়ার  টাইসন জামে মসজিদে বাদ জুম্মা

আপডেট সময় : ০৫:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১