ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার পর এক বাংলাদেশীর আত্নহত্যা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / 909
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের একটি বাসা থেকে এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী।

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে শহরের বেজলাইন রোড ও ৩৯তম অ্যাভিনিউয়ের কাছের সেই বাসায় এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন আবুল আহসান হাবিব (৫২) ও তার স্ত্রী সৈয়দা সোহেলী আক্তার (৪৩)।

২০০৮ সালে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে অ্যারিজোনায় থাকতে শুরু করেন এ দম্পতি। তাদের বাড়ি বাংলাদেশের মাগুরায়।

ফিনিক্স পুলিশ বিভাগ জানায়, কলহের জের ধরে স্বামীকে আটক করানোর জন্য সোহেলী আক্তার জরুরি সেবার ৯১১ নম্বরে কল করেন। তখন তার সঙ্গে প্রাপ্তবয়স্ক পুত্র থাকলেও ঘরে ছিলেন না স্বামী হাবিব।

পুলিশ বাসায় গিয়ে সোহেলীর সঙ্গে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে। এরপর পুলিশ বাসা থেকে ফিরে আসে, বের হয়ে যান তার পুত্রও। পরে স্বামী ঘরে ফিরে এলে সোহেলী আবার ৯১১ নম্বরে কল দিয়ে পুলিশ ডাকেন। তখনই পুলিশ ওই বাসায় রওয়ানা দিলেও গুলির শব্দ শুনতে পায়। পরে সেই বাসায় গিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।

ফিনিক্স পুলিশ বিভাগের সার্জেন্ট টমি থমসন বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। দুজনের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার পর এক বাংলাদেশীর আত্নহত্যা

আপডেট সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০