ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 699

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।

বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে নোয়েম বলেন, “আমি কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করব না, তবে (ভ্রমণ নিষেধাজ্ঞার) তালিকায় থাকা দেশগুলোর সংখ্যা ৩০টিরও বেশি। প্রেসিডেন্ট নিজে নিয়মিত এই দেশগুলোর অবস্থা পর্যালোচনা করছেন।”

নোয়েমকে জিজ্ঞেস করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন কি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা ৩২-এ নিয়ে যেতে চায় কি না। এর জবাবেই তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নোয়েম কোনো দেশের নাম প্রকাশ করেননি। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি ফক্স নিউজকে বলেন, “যদি কোনো দেশ স্থিতিশীল সরকার গঠন করতে না পারে, যদি কোনো দেশ আমাদের বা অন্য কারোর সহায়তা ছাড়া টিকে থাকতে না পারে— সেক্ষেত্রে সেসব দেশের নাগরিকদের আমরা কেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেবো? আর আমাদের নাগরিকরাই বা কেন সেসব দেশে যাবে?”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়াস্বরূপ ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে যুক্তরাষ্ট্র।

এই ১৯টি দেশ হলো— আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫