ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের ওহাইও’র বারে ফের বন্দুকধারীর হামলা, নিহত ১০

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • / 1295
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেক্সাসে হামলার ১৪ ঘণ্টার মাথায় স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে পৃথক একটি বন্দুক হামলায় ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১‌টায় ওহাইও অঙ্গরাজ্যের ওরেগন জেলার একটি বারের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হামলার ঘটনায় হতাহতদের পাশের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বন্দুক হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই৫ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে। এফবিআই সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে স্থানীয় সময় শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৪ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হামলার আগে একটি ইশতেহার প্রকাশ করেছিলেন।

টেক্সাসের এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে বন্দুকধারী একাই নির্বিচারে গুলি করে এত মানুষকে হত্যা করেন। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমানা থেকে খানিকটা দূরে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের ওহাইও’র বারে ফের বন্দুকধারীর হামলা, নিহত ১০

আপডেট সময় : ০৬:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯