ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল জামায়াতের বিরুদ্ধে ‘অবিশ্বাস ও কর্তৃত্বের’ অভিযোগ জামায়াত জোট ছাড়লো ইসলামী আন্দোলন, পাতানো নির্বাচনের শঙ্কা আমের দেশে চায়না কমলায় সফল সায়েম আলী ভেনেজুয়েলার মাচাদোর দেওয়া নোবেল পদক গ্রহণ করলেন ট্রাম্প উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: দুই পরিবারের ৬জনের প্রাণহানি সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী আদালতের রায়ের অপেক্ষায়

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 290
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতের চূড়ান্ত রায় জানার অপেক্ষায় রয়েছেন যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, এই অভিবাসীদের প্রাথমিক আবেদন হোম অফিস প্রত্যাখ্যান করার পর তারা আদালতে আপিল করেন। বিষয়টি এখন শুনানির অপেক্ষায় রয়েছে। ব্রিটিশ সংবাদ বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের শরণার্থী কাউন্সিল জানিয়েছে, গত দুই বছরে আশ্রয়প্রার্থী বেড়েছে পাঁচগুণ। প্রায় ৪০ হাজার আশ্রয়প্রার্থী এখনো হোটেলে অবস্থান করছে।
হোম অফিস বলছে, প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করে আবেদন খারিজের পর আশ্রয় না পাওয়া প্রার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরে আদালত তাদের জন্য তহবিল বরাদ্দের সময়সীমা বাড়িয়েছে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে অ্যাসাইলাম হোটেল ব্যবসা বন্ধ করতে ও বাসস্থানের ‘অগ্রহযোগ্য অত্যধিক খরচ’ কমাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তবে শরণার্থী কাউন্সিল বলছে, আগের সরকারের রক্ষণশীল আইনের কারণে বেশির ভাগ আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করতে হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল থাকা আশ্রয়প্রার্থীদের মধ্যে আফগানিস্তানের নাগরিক বেশি। এদের বেশির ভাগই ছোট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছেন।
শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, আশ্রয়প্রার্থীদের ব্যাপারে যেন যৌক্তিক ও ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।

যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের শেষে আদালতে ৪১ হাজার ৯৮৭টি আশ্রয় আবেদন ছিল, কিন্তু ২০২৩ সালের শুরুতে এই সংখ্যা ছিল মাত্র সাত হাজার ১৭৩টি। শরণার্থী কাউন্সিলের বিশ্লেষণে দেখা যায় যে গত বছর রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৭১ শতাংশ বেড়েছে

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী আদালতের রায়ের অপেক্ষায়

আপডেট সময় : ০৪:৪৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫