ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

মিলানে দূতাবাসের উদ্যোগে বাউল সংগীতের অনুষ্ঠান

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:২৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • / 1384
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবপ্রজন্মের প্রবাসী শিশু-কিশোরদের বাংলা সংস্কৃতি বিশেষ করে বাংলা লোক সংগীতের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান কর্তৃক কনস্যুলেট হল রুমে এক বাউল সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের শতস্ফুর্ত অংশগ্রহণ ও বাঙলা সংস্কৃতি সংঘের সহযোগিতায় গত ৬ অক্টোবর রবিবার আয়োজিত এ সংগীতানুষ্ঠানে স্থানীয় বাউল শিল্পী ও প্রবাসী বাংলাদেশী শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।

মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলা লোক সংগীতের সমৃদ্ধ ধারায় বাউল সংগীতের অবদান সবচেয়ে বেশী। লোক সংগীতের এ ধারায় মানুষে মানুষে সকল ভেদাভেদ ভুলে কেবল মনুষ্যত্বের জয়গানের মাধ্যমে সত্য ‍ও সুন্দরের পথে চলার আহবান জানানো হয়।

এ সংগীতানুষ্ঠানে মিলান এর পার্শ্ববর্তী শহরে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষ, শিশু-কিশোর, স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বেশ ক’জন ইতালিয়ান নাগরিক ও কনস্যুলেট পরিবারের সদস্যগণ সপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সহযোগীরা অংশগ্রহণকারী সকলকে বাংলাদেশের ঐতিহ্যবাসী গুড়-চিড়া-মুড়ি, নানা রকম ভর্তা-ভাজিসহ ডাল-ভাত পরিবেশন করে আপ্যায়ন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিলানে দূতাবাসের উদ্যোগে বাউল সংগীতের অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:২৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯