ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

মাত্র কটি ঘন্টা: বাইডেন সমর্থকরা ক্ষন গুনছে উৎসবের

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৫১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / 1022
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেলাওয়ারের উইলমিংটন থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন; সেইখানেই তার সমর্থকরা নিচ্ছেন উৎসবের প্রস্তুতি।

শুক্রবার বাইডেনের সমর্থকদের দিন শুরু হয়েছিল কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের চূড়ান্ত ফলের ভাবনা নিয়ে; বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা অনেকটা লাঘব হয়েছে।

এর মধ্যে ২০ ইলেকটোরাল ভোটের রাজ্য পেনসিলভেইনিয়ায় বিজয়ের চূড়ান্ত ঘোষণাই বাইডেনের হোয়াইট হাউজ নিশ্চিত করে দিতে পারে।

ভোট গণনা শেষ না হওয়ায় সেই ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে আরও; তবে উইলমিংটনে বাইডেনের বাড়ির কাছে ওয়েস্টিন হোটেলের বাইরে এরই মধ্যে সমর্থকদের উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সিকিউরিটি ব্যারিয়ার আর বাইডেন-হ্যারিস লেখা ক্যাম্পেইন সাইন বসিয়ে ইতোমধ্যে একটি জায়গা ঘিরে ফেলা হয়েছে, সেখানেই স্থানীয় সময় (শুক্রবার) সন্ধ্যায় ভাষণ দেওয়া কথা রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের।

পার্কিং লটের বাইরে বহু মানুষ খবরের আশায় অপেক্ষা করছে। ইতোমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তার আয়োজন।

পতাকাসজ্জিত একটি মঞ্চ প্রস্তুত হয়ে আছে সেই মঙ্গলবার ভোটের দিন থেকে। এরপর বুধবার গেল, বৃহস্পতিবার গেল, সেই মঞ্চ এখনও চূড়ান্ত লগ্নের অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাত্র কটি ঘন্টা: বাইডেন সমর্থকরা ক্ষন গুনছে উৎসবের

আপডেট সময় : ০৪:৫১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০