ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

মদিনায় বাস দূর্ঘটনায় নিখোঁজ ১ জনের পরিচয় পাওয়া গেছে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • / 1585
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজ পালন শেষে মদিনায় যাওয়ার পথে বাংলাদেশি হাজিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মো: নুরুল ইসলাম(৭১) নামে এক হজযাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সুত্র বলছে, নিখোঁজ ব্যাক্তিই নিহত বলে ধারণা করা হয়েছে। তার বাড়ি ফেনী সদরের লস্করহাটের মোটবী গ্রামের আফাজ উদ্দিনের পুত্র। তিনি স্বস্ত্রীক হজ্জ করতে সৌদিআরব এসেছিলেন। তাঁর স্ত্রী সুস্থ্য আছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি শাহাদাত হোসেন তসলিম মদিনা হজ মিশন এবং রেডক্রিসেন্টের বরাতে এসব তথ্য জানান,
শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ১১ টায় মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে ওয়াজুল ফারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) এর রওজা জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। চাকা বিস্ফোরিত হয়ে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। বাসটিতে মোট ৩৫ জন হাজি ছিলেন।’

আহতদের চারজনকে ওয়াজুল ফারা হাসপাতাল, ১০ জনকে কিং ফাহাদ হাসপাতাল, ৮ জনকে মিকাত হাসপাতালে, দুজনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কিং ফাহাদ হাসপাতাল থেকে ৩ জনকে, মিকাত হাসপাতাল থেকে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেয়া হয়। আহতদের মধ্যে ১ জনের হাতে ভাংগা কাঁচ ঢুকে যাওয়ায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আহত অন্যান্যরা আশংকামুক্ত বলে জানা গেছে। ৩৫ হজযাত্রীগণের সকলেই স্কাই এয়ার ট্রাভেলস, হজ লাইসেন্স নং ১২০৫ এর মাধ্যমে হজে এসেছেন।

কিং ফাহাদ হসপিটালে স্থানান্তরিত আহত হাজিরা হলেন, খালেদা আক্তার, আব্দুল মান্নান, রহিমা বেগম, মোহাম্মদুল্লাহ, মুন্সী মিলন, আমির হোসেন, তোফায়রা বেগম ও মনির হোসেন। বাকি হাজিগণ মদিনায় আল করম প্যালেসে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাগর চৌধুরী

বিশেষ প্রতিনিধি, সৌদি অারব
ট্যাগস :

মদিনায় বাস দূর্ঘটনায় নিখোঁজ ১ জনের পরিচয় পাওয়া গেছে

আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯