ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের মকবুল আলী

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
  • / 3977
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমিনিকান রিপাবলিক এবং রিপাবলিক অব হাইতির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি  মকবুল আলী ওবিই।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে বাহরাইনে মকবুল আলী ডেপুটি ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি তিনজন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি মধ্যপ্রাচ্য, বৃহত্তর মুসলিম সমাজ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে কাজ করেছেন। আরব বসস্তের উত্তাল সময়ে তিনি মিসরের কায়রোতে ব্রিটিশ দূতাবাসে নিযুক্ত ছিলেন।

লিবিয়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পেশাল এনভয় গ্রুপের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন মকবুল আলী।সম্প্রতি তাকে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 বাংলাদেশি পরিবারের সন্তান মকবুল আলীর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসির কাপন গ্রামে। রয়্যাল কলেজ অব ডিফেন্স এবং স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে তিনি পড়াশোনা করেছেন।

যুক্তরাজ্যের সরকারি সেবায় বিশেষ অবদানের জন্য মকবুল আলীকে ২০১০ সালে অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

মকবুল আলী ব্রিটিশ রাষ্ট্রদূত হওয়া তৃতীয় ব্রিটিশ- বাংলাদেশি। আগের দুজন হলেন- আনোয়ার চৌধুরী এবং আসিফ আনোয়ার আহমদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের মকবুল আলী

আপডেট সময় : ০৬:০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯