ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 132

বাংলাদেশ ক্রিকেট দল

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি লিখবে বিসিবি।

বিসিবি পরিচালকদের জরুরি অনলাইন সভায় রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “আলাদা করে কাউকে বলতে চাচ্ছি না। খুব দ্রুতই একটি প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানানো হবে।”

আগের রাতেও ব্যাপারটি নিয়ে বোর্ড পরিচালকদের আলোচনা হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, আইসিসিতে চিঠি দিয়ে নিরাপত্তার ব্যাপারে জানতে চাওয়া হবে। খুব কঠিন কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষেই মত ছিল বোর্ড পরিচালকদের। তবে সরকারের কঠোর অবস্থানের পর বিসিবির সিদ্ধান্ত বদলে যায় বলে জানা গেছে।

দুপুর ৩টা ২০ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন সিদ্ধান্তটি।

“বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জের ধরে এই সিদ্ধান্ত এলো। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানান ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। ফ্র্যাঞ্চাইজিটি পরে দল থেকে ছেড়ে দেয় মুস্তাফিজকে।

এরপরই প্রশ্ন উঠতে থাকে, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ দলের জন্য কতটা নিরাপদ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে লিখেন,”বোর্ড যেন (আইসিসিকে) জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।”

বোর্ড পরিচালকরা অবশ্য নানা পারিপার্শ্বিকতা ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভেন্যু সরানোর দাবি বিসিবির চিঠিতে থাকবে না, তবে শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপে বদল এলো তাদের সিদ্ধান্তে।

বিশ্বকাপের জন্য রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও এর আগে এশিয়া কাপে ভারতীয় দল পাকিস্তান সফরে যায়নি বলে এখন পাকিস্তান দলও ভারতে খেলতে যায় না। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ তাই রাখা হয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কায়।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬