ঢাকা ২৫ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০৯ আগস্ট ২০২৬
ঢাকা ২৫ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০৯ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকরা ক্ষতিপূরণ পেলেন ৩৪ কোটি টাকা যুক্তরাজ্যে ১,১০০+ অভিবাসী দোষী, বিতর্কে মানবাধিকার প্রশ্ন পর্তুগালে অপহরণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২ বাংলাদেশি সেউতা সংকট ঘিরে ইতালি-স্পেন সম্পর্কে চরম উত্তেজনা, পাল্টা কড়াকড়ির হুঁশিয়ারি গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন, লিফলেট বিতরণ বাংলাদেশের রাজনীতিতে ছয় পরাশক্তির স্বার্থ: কে কী কারণে সতর্ক অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে সিআইডি-ইতালি পুলিশ বৈঠক ব্রিটেনে পরিবারসূত্রে ৭ শ্রেণির আবেদনকারীর স্থায়ী হওয়ার সুযোগ: বড় সংস্কারের ইঙ্গিত সরকারের ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা?

বিক্ষোভ-মিছিল-অগ্নিসংযোগ আর আন্দোলনে উত্তাল স্পেনের কাতালোনীয়া

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০৫:৪৫ এএম

বিক্ষোভ-মিছিল-অগ্নিসংযোগ আর আন্দোলনে উত্তাল স্পেনের কাতালোনীয়া
স্পেনের আদালতে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতাদের কারাদণ্ড ঘোষণার প্রতিবাদে ফুঁসে উঠেছে অঞ্চলটির প্রধান শহর বার্সেলোনা। বুধবার বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশের ওপর পেট্রোল বোমা ছুঁড়ে মারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে সহিংসতা ছড়িয়ে পড়ে। আঞ্চলিক সরকারের নেতা কুইম তোরা বিক্ষোভকারীদের সহিংসতা থামানোর আহ্বান জানিয়েছেন। ২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে ভূমিকার জন্য গত সোমবার (১৪ অক্টোবর) অঞ্চলটির ৯ স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ড দেয় স্পেনের সুপ্রিম কোর্ট। আদেশে তাদের ৯ থেকে ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ের পরই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কাতালানরা। বার্সেলোনা ও সেখানকার কয়েকটি শহরে বিক্ষোভের সময় আহত হওয়া ৫২ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে জরুরি সেবা বিভাগ। বুধবার চারজনকে অজামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। বুধবার পুলিশ জানিয়েছে, কর্মকর্তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা মলোটোভ ককটেল, পেট্রোল বোমা ও এসিড ছোঁড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কয়েকটি স্থানে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে। বুধবার সকালে বিক্ষোভকারীরা রাস্তা ও রেলপথ অবরোধ করে। আঞ্চলিক সরকারের নেতা কুইম তোরা জিরোনা শহরে একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে তিনি বলেন, এই মিছিল আদালতের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর সঠিক পথ। সূর্যাস্তের সময় কয়েক হাজার বিক্ষোভকারী বার্সেলোনার মধ্যাঞ্চলের একটি এভিনিউতে সমবেত হয়। তারা স্বাধীনতার পতাকা উড়িয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের একজন ১৮ বছর বয়সী ইসাক গ্রানা বলেন, ২০১২ সাল থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ করে লক্ষ্যপূরণ না হওয়ায় বিক্ষোভকারীরা বিভিন্ন পাত্রে আগুন ধরিয়ে দিতে শুরু করে। তিনি বলেন, মানুষের মনোযোগ আকর্ষণের একমাত্র উপায় হলো সোরগোল সৃষ্টি করা। স্পেন যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতো তাহলে ভোট চাওয়ার জন্য কাউকে কারাদণ্ড দেওয়া হতো না। আঞ্চলিক সরকারের নেতা কুইম তোরার পূর্বসূরি চার্লস পুজদেমন ২০১৭ সালে স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজন করেন। স্পেনের শীর্ষ আদালতে নিষিদ্ধ ঘোষিত ওই গণভোট আয়োজনের পর থেকে ইউরোপীয় দেশগুলোসহ অন্যরা সেখানকার আন্দোলন পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে চার হাজারেরও বেশি কোম্পানি কাতালোনিয়ার বাইরে তাদের সদর দফতর সরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে কাতালান ব্যাংক কাইক্সা ব্যাংক ও ব্যাংকো সাবাডেল। দেশটির ভারপ্রাপ্ত অর্থনীতিমন্ত্রী নাদিয়া কালভিনো বলেছেন, কাতালোনিয়া’র স্বাধীনতা দাবির প্রভাব না থাকলে দেশের অর্থনীতির গতি আরও দ্রুত হতে পারতো। বিক্ষোভের কারণে আগামী ২৬ অক্টোবর স্পেনের শীর্ষ ফুটবল লীগ লা লিগা বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদের নির্ধারিত ম্যাচটি মাদ্রিদের মাঠে সরিয়ে নিতে স্প্যানিশ ফুটবর ফেডারেশনকে অনুরোধ জানিয়েছে। বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে বেলজিয়ামে থাকা পুজদেমনকে ফিরিয়ে আনতে তৃতীয় বারের মতো প্রচেষ্টা চালাচ্ছে স্পেন। ব্রাসেলসের প্রসিকিউটর কার্যালয় বুধবার ওই আবেদন পাওয়ার কথা জানিয়েছে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, বিক্ষোভ ঠেকাতে সরকার কঠোর ও নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে। মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতালান জনগণ ও সব স্প্যানিশ সমাজকে অবশ্যই জানতে হবে সরকার সব বিষয় বিবেচনা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সরকার বিশেষ কমিশন গঠন করবে বলে জানান তিনি।