ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

বার্সেলোনায় ফ্রেন্ডলী ডে-নাইট টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • / 2525
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

[youtube]gzE0pBrBnTU[/youtube]

স্পেনের বার্সেলোনায় লন্ডন টাইগার্স ক্লাব ও বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের মধ্যে ফ্রেন্ডলী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর  রোববার বার্সেলোনার মঞ্জিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল  ৩টায়  কাসা ই কুইনার চেয়ারম্যান রাসেল হাওলাদারের সৌজন্যে ডে-নাইট খেলাটি অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকেই স্থানীয় বাংলাদেশী ক্রিকেট প্রেমী দর্শক বিভিন্ন বয়সী নারী/পুরুষ খেলা দেখতে ভীড় জমান মাঠের চারপাশে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া খেলাটি উদ্ভোধন করেন টুর্নামেন্টের স্পন্সর রাসেল হাওলাদার।

খেলায় স্বাগতিক বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব মোকাবেলা করে লন্ডন টাইগার্স ক্লাবের সাথে। ডে-নাইট ম্যাচে লন্ডন টাইগার্স ক্লাবের ক্যাপ্টেন মিঃ জনি টচে জয়লাভ করে ব্যাট হাতে ১০ ইউকেটে ১০৯রান করে। অপরদিকে হাতে ৬ উইকেট থাকতেই ক্যাপ্টেন জুবেদ আহমদ এর নেতৃত্বে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব জয়লাভ করে।

খেলা চলাকালীন সময় দেশীয় গান গেয়ে দর্শক গ্যালারি মাতিয়ে তুলেন বার্সেলোনার জনপ্রিয় নারী কন্ঠ জিনাত শফিক।উৎসবে আনন্দে পুরো গ্যালারী জুড়ে ছিলে এক আনন্দঘন পরিবেশ।

এসময় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও স্পানিশ,ইন্ডিয়ান ও পাকিস্তানি দর্শকদেরও দর্শক গ্যালারীতে দেখা যায় ।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস স্পেনের বার্সেলোনায় নিযুক্ত অনারারী কাউন্সিলর রামন পেদ্রো।
খেলা শেষে পুরষ্কার বিররণী অনুষ্ঠানে অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দের পাশাপাশি স্পেন বাংলা প্রেসক্লাব, বন্ধুসুলভ মাহিলা সমিতি এবং ভয়েস অব বার্সেলোনার সদস্যরাও উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠন বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুন এবং সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মো: ছালাহ উদ্দিন

স্পেন ব্যুরো
ট্যাগস :

বার্সেলোনায় ফ্রেন্ডলী ডে-নাইট টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯