ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

বাংলাদেশ দলে সিলেটের একের পর এক খেলোয়াড়ের চমক
নির্বাচকদের প্রশংসা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • / 1329
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচকদের চোখ ধাঁদিয়ে অনেকটা চমকের সাথেই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সিলেটের আবু জায়েদ রাহি।
উল্লেখ্য গত বছর নভেম্বরে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে জায়গা করে নেন সিলেটের আরেক তরুণ পেসার খালেদ আহমেদ।
আবু জায়েদ রাহি এবং খালেদ আহমেদ দুজনেই বিপিএলে দাপটের সাথে পারফরমেন্স করে আসছিলেন। দুজনের অসাধারণ বোলিং নৈপূন্যেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সিলেটের এই দুই তরুন।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং সহকারি নির্বাচক হাবিবুল বাশার এক প্রেস ব্রিফিংয়ে আরো জানান, আসন্ন বিশ্বকাপের জন্য সদ্য ঘোষিত মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দলটি অনেক শক্তিশালি এবং নির্ভরযোগ্য একটি দল।
প্রধান নির্বাচক জানান- ‘যেহেতু খেলা ইংল্যান্ডে অনুষ্টিত হবে সেহেতু সেখানকার কন্ডিশনগুলোও অনেক চ্যালেঞ্জিং হবে আর এর উপর ভিত্তি করে আমরা অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতিই বেশি জোর দিয়েছি। দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা ভালো খেলেছি, যে অভিজ্ঞতাটাও আমাদের বেশ কাজে দেবে’।

আবু জায়েদ সম্পর্কে মিনহাজুল আবেদিন আরো বলেন, ‘আবু জায়েদ নিউজিল্যান্ড এর বিপক্ষে টেস্ট একাদশে খেলেছিল। সেখানে আমরা তার বলে অনেক ভালো সুইং লক্ষ্য করেছি। ইংলিশ কন্ডিশনে খেলা হবে, মে-জুন সময়টায় সেখানে তাপমাত্রাও অনেক ঠান্ডা থাকবে তার ওপর বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে আমরা একটা ট্রাই-ন্যাশন সিরিজও খেলবো সব মিলিয়ে আমাদের পেস ডিপার্টমেন্টে একজন সুইং বোলার ভীষন প্রয়োজন ছিল। সেদিক বিবেচনা করে আমরা আবু জায়েদ কে নির্বাচন করেছি’।

ইতিমধ্যেই সিলেটের সন্তান আবু জায়েদের জন্য সিলেটের হাজারো সমর্থক শুভাকাংখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জা্নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ দলে সিলেটের একের পর এক খেলোয়াড়ের চমক
নির্বাচকদের প্রশংসা

আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯