ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

বড়লেখায় সন্ত্রাসী হামলায় আহত ৫, যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২
ঘরের চালে পটকা ছুড়ার বিচারপ্রার্থী হওয়ার জের

৫২ বাংলা
  • আপডেট সময় : ১২:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / 1112
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বসতঘরের টিনের চালে পটকা ছুড়ার ঘটনায় বিচারপ্রার্থী হওয়ার জেরে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এসময় প্রতিপক্ষের লোকজনের হামলায় আগর-আতর ব্যবসায়ী নজমুল ইসলাম, কয়েছ আহমদ, তফজ্জুল হোসেনসহ ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ব্যবসায়ী নজমুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ এপ্রিল) বিকেলে পৌরসভার গাজিটেকা হেকিম বাড়িতে।

এঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী নজমুল ইসলামের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে বড়লেখা থানায় একটি মামলা করেছেন।

মামলায় গাজিটেকা গ্রামের বাসিন্দা বড়লেখা পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, একই গ্রামের কামরুল ইসলাম, বুরহান উদ্দিন, আক্তার হোসেনসহ প্রতিপক্ষের ১৫ জনের নাম উল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে বড়লেখা পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।

তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল রাতে আসামি সাইদ আহমদ ও সুহাগ আহমদ আহত কয়েছ আহমদ ও তফজ্জুল হোসেনের বসতঘরের টিনের চালে পটকা ফোটায়। এতে ঘরে থাকা ছোট্ট বাচ্চারা ভয়ে-আতংকে কান্নাকাটি করে। এ ঘটনার বিচারপ্রার্থী হওয়ায় পরদিন দুপুরে ও রাতে আসামিরা আহতদের ঘরের চালে ইট, পাথর দিয়ে ঢিল ছুড়ে। পরে পঞ্চায়েতের নিকট বিচার দিলে মুরব্বিরা বুধবার রাতে তারাবির নামাজের পর সালিশ বৈঠকে বিরোধীয় বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এর আগেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সঙ্গবদ্ধভাবে দা, ছুরি, রডসহ লাঠিসোটা নিয়ে বিচারপ্রার্থীদের বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর চালায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘পুলিশ হামলা-ভাংচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জসিম উদ্দিন ও কামরুল ইসলাম নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহম্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় সন্ত্রাসী হামলায় আহত ৫, যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২
ঘরের চালে পটকা ছুড়ার বিচারপ্রার্থী হওয়ার জের

আপডেট সময় : ১২:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩