ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ আর নেই

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • / 1813
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম(৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৪নভেম্বর রবিবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেনজির আহমদ সেলিম ১৯৫৪ সালে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় চরপাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৩৬ বছর ধরে ফ্রান্সে বসবাস করছিলেন এবং ৪ বার ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

মঙ্গলবার প্যারিসে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে মোমেন , তথ্যমন্ত্রী হাছান মাহমুদ শোক প্রকাশ করেছেন।এছাড়া ফ্রান্সের আওয়ামী লীগ পরিবার ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন বেনজির আহমদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ আর নেই

আপডেট সময় : ০৬:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯