ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

ফরিদপুরে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধে আ.লীগের বিক্ষোভ

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 104
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশি অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বুধবার ভোর ৬টা থেকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ শুরু হয়। একইভাবে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকা ছাড়াও অন্তত পাঁচটি স্থানে সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি চলতে থাকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে ওই সময় শুয়োদী এলাকা থেকে ফেসবুক লাইভ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে তার সরাসরি সম্প্রচারে দেখা যায়, শতাধিক নেতাকর্মী গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছেন। তাদের হাতে রামদা, ঢাল-সড়কিসহ দেশি অস্ত্র দেখা যায়। বিক্ষোভে নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।

অবরোধের কারণে ঢাকামুখীসহ দুই দিকের বহু যানবাহন আটকে পড়ে।স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী ওই অংশটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। লকডাউন কর্মসূচি ঘোষণার পরই ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। ভোর থেকেই কয়েকজন সড়কে অবস্থান নিলে পরে অন্যরাও যোগ দিয়ে পুরো মহাসড়ক অবরোধ করেন, এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি তা কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলেও যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি।

তবে স্থানীয় এক সাংবাদিক বলেন, ‘ভাঙ্গায় পাঁচটি স্থানে অবরোধ হয়েছিল। পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিয়েছে। শুয়োদী এলাকার দিকেও পুলিশ যাচ্ছে, সেনাবাহিনীও প্রস্তুত আছে। আমরাও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধে আ.লীগের বিক্ষোভ

আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫