ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী পালন করেছে স্পেন আওয়ামী লীগ

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • / 1198
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির জনকের কন্যা , মাদার অফ হিউম্যানিটি, ‘ভ্যাকসিন হিরো’ খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্পেন আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যোগে ২৮ সেপ্টেম্বর শনিবার রাত ৯টা ৩০ মিনিটে মাদ্রিদের স্থানীয় ফাল্গুনী রেস্টুরেন্টে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্পেন আওয়ামী লীগের আহবায়ক এস আর আই রবিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রিজভী আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, মাস্টার বদরুল আলম, আব্দুর রহমান , সন্মানিত সদস্য জহিরুল ইসলাম , একরামুজ্জামান কিরন,শ্যামল তালুকদার , তামিম চৌধুরী ,জাকির হোসেন, দবির তালুকদার , সায়েম সরকার , এফ এম ফারুক পাভেল, আজম কাল ও আকতারুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন স্পেন আওয়ামী লীগের অন্যতম যুগ্ম আহবায়ক মাস্টার বদরুল আলম । এরপর নেতা-কর্মীদের নানান স্লোগানে মুখরতা পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ জন্মদিনের অনুষ্ঠান।

দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালো রাতে খুনীচক্রের হাতে নিহত জাতির পিতার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন স্পেন আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ রিজভী আলম।

মোনাজাত শেষে স্পেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জন্মদিনের কেক কেঁটে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন। নেতা-কর্মীরা পরম মমতায় একে অন্যের মুখে কেক তুলে দিয়ে পরস্পরের মধ্যে রাজনৈতিক বন্ধন আরও জোরদার করেন। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের অন্যতম নেতা ফয়জুর রহমান , সাংবাদিক জহিরুল ইসলাম ,রুবেল খান , রফিক খান , দিদারুল আলম, কামরুল ইসলাম , এ্যাডঃ তারিক হোসেন, আমিনুল ইসলাম , বেলাল হোসেন , আব্দুল আজিজ,
জালাল উদ্দিন , আব্দুল মালেক, টিপু মিয়া, মাহবুবুল আলম বকুল, ইব্রাহিম খলিল সহ আরও অনেকে।দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কিভাবে সফল করা সেই বিষয়ের প্রতি গুরত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাইফুল আমিন

স্পেন ব্যুরো চীফ
ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী পালন করেছে স্পেন আওয়ামী লীগ

আপডেট সময় : ১১:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯