ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঞ্চিত শিশুদের পাশে এডলিংক

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
  • / 1297
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭ম বর্ষে পদার্পণ করেছে সিলেটের সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা এডলিংক (প্রা:) লিমিটেড। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে  ৯ ফেব্রুয়ারি শনিবার প্রতিষ্ঠানটির উদ্যোগে জেলা সমাজসেবা কর্তৃপক্ষের অধীনে পরিচালিত ছোটমনি নিবাসের অধিকার বঞ্চিত শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও হালকা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত এডলিংকের ব্যবস্থাপনা পরিচালক পিযুষ কান্তি পুরকায়স্থ বলেন, ‘সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এই দায় থেকেই মূলত এমন উদ্যোগ। আমরা গতবছরও লাক্কাতুরা চা-বাগানের শিশুদের মধ্যে বই বিতরণ করেছিলাম। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে ওই টাকা দিয়ে অধিকার বঞ্চিত মানুষের জন্য কিছু একটা করা যায় বলে আমি মনে করি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব নিবাস রঞ্জন দাশ। তিনি নিজের বক্তব্যে এডলিংকের এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।

এ সময় আরও বক্তব্য দেন ইমজা সিলেটের সাবেক সভাপতি জনাব আশারাফুল কবীর, সংস্কৃতিকর্মী অচ্যুৎ চক্রবর্তী বর্ষণ, এডলিংকের পরিচালক সুবীর ঘোষ ও অরূপ বাউল। এছাড়াও উপস্থিত ছিলেন এডলিংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঞ্চিত শিশুদের পাশে এডলিংক

আপডেট সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯