ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

 পোশাক নিয়ে তরুণীকে হেনস্তা, মহিন মজুমদার গ্রেপ্তার

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 191

অভিযুক্ত মহিন মজুমদার।

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক তরুণীকে তার পোশাক নিয়েই হয়রানির অভিযোগে মহিন মজুমদার নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রায় ১৭ ঘণ্টা আগে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়—এক ব্যক্তি এক তরুণীকে তার পোশাক নিয়ে হয়রানি করছেন। ঘটনার পর পুলিশ মহিন মজুমদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

পোস্টে পুলিশ আরও উল্লেখ করেছে, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রুচির মানুষ বাস করে; ফলে পোশাকেও বৈচিত্র্য থাকবে—এটাই স্বাভাবিক। তবে কারো পোশাক যদি অন্য কারো কাছে আপত্তিকর মনে হয়, তাহলে তার বিরুদ্ধ অভিযোগ জানানো যেতে পারে; কিন্তু কাউকে আক্রমণ করা বা হয়রানি করা দণ্ডনীয় অপরাধ।

পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে নিরাপত্তা প্রদান এবং যেকোনো ধরনের হয়রানি থেকে মুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত ফেসবুক পোস্টের নিচে কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৪০০টি মন্তব্য এসেছে। অনেকেই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন, তবে কেউ-কেউ সন্দেহও প্রকাশ করেছেন। এক মন্তব্যকারীর ইঙ্গিতপূর্ণ লেখায় ছিল, “আমি ফুল কিনতে যাচ্ছি। আপনারা তাকে যখন ছেড়ে দিবেন, তখন তো তাকে আবার ফুলের মালা দিয়ে বরন করে আনতে হবে!”

নিউজটি শেয়ার করুন

 পোশাক নিয়ে তরুণীকে হেনস্তা, মহিন মজুমদার গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫