ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

পিঠা মেলা সফল করতে লন্ডনে প্রস্তুতি সভা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • / 1494
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৬ অক্টোবর ২০১৯, শনিবার অনুষ্ঠিতব্য বাংলা টিভি পিঠামেলা ২০১৯ কে সফল করতে কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

বাংলা টিভি ইউরোপ কার্যালয়ে অনুষ্টিত এ মতবিনিময় সভায় বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বাঙ্গালী খাদ্য সংস্কৃতির অন্যতম উপাদান পিঠাকে বিলাতে জনপ্রিয় করতে বাংলা টিভি দীর্ঘদিন ধরে যে প্রচারণা চালিয়ে আসছে তা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। কারী ইন্ডাস্ট্রির পাশাপাশি পিঠা ইন্ডাস্ট্রি গড়ে তোলে বাংলার ঐতিহ্যবাহী পিঠাকে বিলাতের ভোজন বিলাসীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব বলে অভিমত প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক এম এ জলিল খান, উপদেষ্টা আলী আকবর খোকন, গ্রেটার রংপুর এসোসিয়েশনের সভাপতি আবদুর রাজ্জাক, নুরুজ্জামান খান, ঢাকা ক্লাব ইউকের সভাপতি নাসিম উদ্দিন খান, ভৈরব এসোসিয়েশনের সভাপতি আরমান উদ্দিন,নিউহ্যাম কনজারভেটিব দলের সভাপতি মুফতি নাফিস, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক আহমেদ রাজু, হাকিম সিকদার, গৌরব ৭১ এর সাংগঠনিক সম্পাদক ফকির আল মামুন,মিডিয়া ব্যক্তিত্ব বাসিত চৌধুরী, সাইদা চৌধুরী, সংগীতশিল্পী পরশমনি, মিরা বড়ুয়াসহ আরো অনেকে।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক কবি মিলটন রহমান, সাংবাদিক সরওয়ার হোসেন, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, তারেকুল ইসলাম চৌধুরী, মনোয়ার আহমেদ এবংমুবিন ভুঁইয়া কাজলসহ আরো অনেকে। সভায় জানানো হয় এবার পিঠাকে বিলেতের রেস্টুরেন্টে বাজারজাতকরণে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন(বিসিএ), ইউকে বিসিসিআই, বিবিসিএ-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন এবং এ বিষয়ে দিকনির্দেশনা দিবেন।

এছাড়া মেলায় পিঠা শিল্পীদের উৎসাহ দিতে পুরস্কার এবং সনদ প্রদান করা হবে। এছাড়াও মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে ‘পিঠারগান’ এবং বাংলাদেশ থেকে আগত ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এবার বাংলা টিভি পিঠা মেলা অনুষ্ঠিত হবে পার্ল গার্ডেন, ৯০-৯৬ হাইস্ট্রীট নর্থ (আরগোসেরউপরে) ইস্টহাম, লন্ডন ই৬ ২ এইচটি এ তে। মেলায় বাংলাদেশ থেকে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক ড. দিনাক সোহানী পিংকি সহ একটি টিম অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, বাংলাটিভি ২০০৮ সাল থেকে সাফল্যজনকভাবে এ পিঠা মেলার আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলার খাদ্য সংস্কৃতির সবচেয়ে অলংকৃত খাবার পিঠাকে বিলেতের মাটিতে নব রূপ দিতে এবারও মেলা আয়োজিত হবে। এতে অংশ নেবেন প্রায় অর্ধ শতাধিক পিঠা শিল্পী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিঠা মেলা সফল করতে লন্ডনে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯