ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

পবিত্র রমজান ও ঈদ কবে হতে পারে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 167
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বছর সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ হিসাবে পবিত্র রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি এবং তা ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানান, রমজান ২৯ দিনে শেষ হলেও ইউএইর সরকারি নীতি অনুযায়ী ৩০তম দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হবে।

ফলে ঈদুল ফিতরের ছুটি ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ঈদুল ফিতর শুরু হতে পারে ২০ মার্চ।

এদিকে ২০২৬ সালে ঈদুল আজহা উপলক্ষে আরও দীর্ঘ ছুটি পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস হতে পারে ২৬ মে এবং ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে। ছুটি চলতে পারে ২৯ মে পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি ভোগ করতে পারবেন।

তবে অন্যান্য ইসলামি ছুটির মতোই ইউএইতে ঈদের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছুটির দিন ঘোষণা করবে।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

পবিত্র রমজান ও ঈদ কবে হতে পারে

আপডেট সময় : ০৫:৩৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫