ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল জামায়াতের বিরুদ্ধে ‘অবিশ্বাস ও কর্তৃত্বের’ অভিযোগ জামায়াত জোট ছাড়লো ইসলামী আন্দোলন, পাতানো নির্বাচনের শঙ্কা আমের দেশে চায়না কমলায় সফল সায়েম আলী ভেনেজুয়েলার মাচাদোর দেওয়া নোবেল পদক গ্রহণ করলেন ট্রাম্প উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: দুই পরিবারের ৬জনের প্রাণহানি সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

নাসার দায়িত্বে প্রথম কোনো নারী

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 306
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো একজন নারীকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নাম জ্যানেট পেট্রো। নাসার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর নাসায় নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়।

১৯৫৮ সালে নাসা প্রতিষ্ঠিত হলেও এবারই প্রথম কোনো নারী এই সংস্থার প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন। সংস্থাটির ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন পেট্রো।

নাসার বিবৃতিতে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে জ্যানেট পেট্রো নাসাকে পরিচালনা ও এর বাজেট ও কর্মসূচি দেখভাল করবেন। মার্কিন সিনেটে নতুন কোনো প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত পেট্রো এ দায়িত্ব পালন করবেন।

পেট্রো এর আগে নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কেনেডি স্পেস সেন্টারের বেসামরিক সেবা ও কর্মী দেখভাল, নীতি প্রয়োগ, বিভিন্ন মিশন পরিচালনা ও এজেন্সি প্রোগ্রামের নানা দায়িত্ব পালন করেছেন।

নিউইয়র্কে ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে ১৯৮১ সালে স্নাতক সমপন্ন করার পর পেট্রো মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

নাসার দায়িত্বে প্রথম কোনো নারী

আপডেট সময় : ০৩:৩৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫