ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 130
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার ভোট দিতে পারবেন। খসড়া তালিকায় এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

তিনি আরও জানান, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ভোটার তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

ইসি গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ওই খসড়া অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

নতুন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর বয়সে পৌঁছেছেন, তারা তালিকাভুক্ত হয়েছেন। ফলে তারা প্রথমবারের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

আপডেট সময় : ১০:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫