ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

দুই বিশিষ্ট ব্যক্তির সাথে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
  • / 1929
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আবু জাহির (হবিগঞ্জ ৩) এবং যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি‘র যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউ ইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪ঠা আগষ্ট রবিবার সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আবু জাহির বিশেষ অতিথি  ছিলেন যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী।

অতিথিবৃন্দ নিজেদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও  নানাবিদ সমস্যা চিহ্নিত করে এসব নিরসনে দেশের রাজনীনিতে এবং  মিডিয়ার কাংখিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত দেশের কল্যাণে প্রবাস থেকে কাজ করার আহ্ববান জানিয়ে বলেন- বাংলাদেশ নানা সমস্যায় জর্জড়িত হলেও দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এর পেছনে প্রবাসীদের ভূমিকাকে কোনভাবে খাটো করে দেখার সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চলমান রেমিটেন্স পর্যন্ত প্রবাসীরাই অগ্রনী হয়ে আছেন।

কমিউনিটির  বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতে  বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সভাপতি আব্দুল বাছিত ও শামসুন্নাহার মিতা, ডেমোক্রেটনেতা আব্দুশ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, গীতিকার গৌছ উদ্দিন, সাংবাদিক আবু তাহের ও রশিদ আহমদ, মাওলানা সাইফুল সিদ্দিকী, সোনার বাংলার পিপল সার্ভিসেস’র পরিচালক ছরওয়ার হোসেন, কমিউনিটি নেতা সাগর মোহাম্মদ ছানু, যুবসংগঠক সাহিদ সিরাজ সৌরভ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত দুই  অতিথির জীবনের নানা অর্জন এবং মানুষের কল্যাণে তাদের নানামুখি কর্মকান্ডের উপর আলোকপাঁত করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ও সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিএ্যাডভোকেট আবু জাহির  এমপি  বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর আলোকপাঁত করে  বলেন, আমরা যতোই সমালোচনা করিনা কেন, এটা স্বীকার করতেই হবে যে, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।  তিনি সিলেটের উন্নয়নে বর্তমান সরকার ও বৃহত্তর সিলেটের সংসদ সদস্যদের ব্যাপক আন্তরিকতার  আছে বলেও উল্লেখ করেন।

বিশেষ অতিথি চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি  যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির উন্নয়নে তার নানাবিধ কর্মকান্ডের অভিজ্ঞতার আলোকে আর্থ সামাজিক ক্ষেত্রে  যুক্তরাষ্ট্রে বাংলাদেশী প্রবাসীদের  সাফল্যময়  উজ্জ্বল ভবিষ্যত প্র‍ত্যাশা করেন।

নতুন প্রজন্মদের  শিক্ষা ও কর্মক্ষেত্রে  মূলধারায় যুক্ত হওয়াকে অত্যন্ত ইতিবাচক হিসাবে মন্তব্য করে বলেন, আমার বিশ্বাস, নতুন প্রজন্ম যুক্তরাষ্ট্রেও বাংলাদেশকে আরও বেশী করে আলোকিতভাবে উপস্থাপন করবে।

সংগঠনের সভাপতি বদরুল খান সমাপনি বক্তব্যে  অতিথিসহ সবার প্রতিকৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই বিশিষ্ট ব্যক্তির সাথে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়

আপডেট সময় : ০৪:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯