ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল জামায়াতের বিরুদ্ধে ‘অবিশ্বাস ও কর্তৃত্বের’ অভিযোগ জামায়াত জোট ছাড়লো ইসলামী আন্দোলন, পাতানো নির্বাচনের শঙ্কা আমের দেশে চায়না কমলায় সফল সায়েম আলী ভেনেজুয়েলার মাচাদোর দেওয়া নোবেল পদক গ্রহণ করলেন ট্রাম্প উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: দুই পরিবারের ৬জনের প্রাণহানি সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

দারুল হাদীস লাতিফিয়ার ফান্ডরেইজিং আপিল ৯ রামাদ্বান : কমিউনিটি সকলের সহযোগিতা কামনা
দারুল হাদীস লাতিফিয়ার কমিউনিটি ইফতার

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 327
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দারুল হাদীস লাতিফিয়ার কমিউনিটি ইফতার মাহফিল শুক্রবার মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয়। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, ইমাম ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীর সভাপতিত্বে ও গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর উপস্থাপনায় রামাদ্বানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম ও মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দীন। সভায় রবিবার, ৯ রামাদ্বান চ্যানেল এস এ, নামাজের জন্য নতুন হল নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য লাইভ ফান্ড রেইজিং আপিলে সকলের সহযোগিতা কামনা করা হয়।
মাহফিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, কাউন্সিলর, অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দারুল হাদীস লাতিফিয়া ব্রিটেনের একটি অন্যতম প্রাচীন দ্বীনি একটি প্রতিষ্ঠান। এখানে ইয়ার সেভেন থেকে জিসিএসই, এ লেবেল ও টাইটেল পর্যন্ত ন্যাশনাল ক্যারিকুলামের পাশাপাশি উচ্চতর ইসলামী শিক্ষা দান করা হয়। অত্যন্ত সফলতার সাথে ওফস্টেড রিপোর্টে আউটস্টান্ডিং ফিচারসহ বেশ কয়েকবার মাদরাসাটি মনোনীত হয়েছে ‘গুড’ স্কুল হিসেবে। মাদরাসায় ফুলটাইম আলিমী কোর্সে ৪ বছরে একজন শিক্ষার্থী হাদীস, তাফসীর, ফিকহ, আরবী ও ইসলামী শাস্ত্রের কিতাবাদী অধ্যয়ন করে এক জন পূর্ণ আলেম হিসেবে গড়ে উঠছেন। তাছাড়া হিফয শাখার মাধ্যমে এদেশে বেড়ে ওঠা প্রজন্ম মুখস্থ করছেন সম্পূর্ণ কুরআন, গড়ে উঠছেন হাফিযে কুরআন হয়ে।

ইংল্যান্ডের জমিনে আলেমে দ্বীন তৈরীতে নতুন প্রজন্মের জন্য গড়ে ওঠা এ মাদরাসার বিশাল অংকের কর্জে হাসানা আদায়ে কমিউনিটির সহযোগিতার জন্য আগামী ৯ই মার্চ রবিবার, ৯ রামাদ্বান, চ্যানেল এস (স্কাই ৭৭৭) এ বিকাল ৫টা থেকে রাতব্যাপী আয়োজন করা হয়েছে ফান্ড রেইজিং আপিলের। এতে ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।
অনলাইন ডোনেশন লিংক:
https://campaigns.givebrite.com/latifiah-25

ডোনেশন প্রজেক্ট:
1. ডোনার ওয়ালে নাম- £1000
2. ⁠মুসাল্লাহ – £500
3. মাইক সিস্টেম – £8000
4. ⁠ওয়াল টাইলস – £10000
5. ⁠সংস্কার কাজে অংশগ্রহণ – £100

ভিজিট ওয়েবসাইট:
www.darulhadis.org.uk

কখনও বৃদ্ধ হবেন না ! বৃদ্ধাশ্রম । বাবা-মা । মানবিক জীবন। সময় ও জীবন । Care Home।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

নিউজটি শেয়ার করুন

দারুল হাদীস লাতিফিয়ার ফান্ডরেইজিং আপিল ৯ রামাদ্বান : কমিউনিটি সকলের সহযোগিতা কামনা
দারুল হাদীস লাতিফিয়ার কমিউনিটি ইফতার

আপডেট সময় : ০৮:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫